ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় মাদক ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কলমাকান্দায় মাদক ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫


কলমাকান্দায় মাদক ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় মাদক, চোরাচালান ও চাঁদাবাজী ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব অপকর্মের সঙ্গে জড়িত ব্যাক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে নাজিরপুর বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিক্ষুব্ধ এলাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সদক প্রদক্ষিন করে। মিছিল থেকে মাদক, চোরাচালান ও চাঁদাবাজী বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক মো. খায়রুজ্জামান টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলমাছ রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নল, সদস্য সচিব ইয়াসিন আরাফাত, নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খাইরুল খান, সদস্য সচিব মো. সাদেক মিয়া, দুর্গাপুর সরকারি কলেজ শাখার সাবেক আহবায়ক মো. আমিনুল তালুকদার প্রমুখ।

এ প্রসঙ্গে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান জানান, মাদক- চোরাচালানের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে অটল। এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে । মাদক চোরাকারবারিদের ধৃত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে । মাদক চোরাচালানের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২২:১১:৪৯   ১৮৮ বার পঠিত  | ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ