ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় দোকানে তান্ডব চালানো জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রিপন বহিস্কার

হাতিয়ায় দোকানে তান্ডব চালানো জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রিপন বহিস্কার


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫


হাতিয়ায় দোকানে তান্ডব চালানো জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রিপন বহিস্কার

নোয়াখালী: হাতিয়ায় পূজার চাঁদা কালেকশনে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকানে ঢুকে তান্ডব চালানো জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাসকে বহিস্কার করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জিয়া মঞ্চের সভাপতি মনিরুল ইসলাম মনির সাধারণ সম্পাদক শাহ আলম এর যৌথ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিস্কার আদেশ প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমান থাকায় রিপন চন্দ্র দাসকে জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক পদ সহ সকল কার্যক্রম থেকে বহিস্কার করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে শারদীয় দুর্গা পূজার চাঁদা কালেটশনে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ফার্মেসী দোকানে ঢুকে তান্ডব চালায় জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাস। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

ফুটেজে দেখা যায়, হঠাৎ রিপন চন্দ্র দাস দোকানে ঢুকে চেয়ারে বসা শিপন চন্দ্র দাসকে মারধর করতে। এসময় দোকান মালিক পল্লীচিকিৎসক ছোটন চন্দ্র দাস বাধা দিলে তার দিকেও বারবার তেড়ে আসেন রিপন। পরে স্থানীয়রা তাকে দোকান থেকে বের করে দেন। ঘটনাটি ঘটে উপজেলার চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কেটে।
এর পর গতকাল রবিবার রাতে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে উপজেলার চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কেট থেকে তাকে গ্রেফতার করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৭:৪৯   ৩৭৫ বার পঠিত  |            







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ