ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ক সংলাপ

উলিপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ক সংলাপ


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫


উলিপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ক সংলাপ

কুড়িগ্রাম: উলিপুর উপজেলা জলবায়ু পরিষদ’র উদ্যোগে স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলাঃ জনপ্রতিনিধিদের অঙ্গীকার’ শীর্ষক সংলাপ উলিপুর বণিক সমিতি হলরুমে অনুষ্ঠিত হয়।

সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি, গণঅধিকার পরিষদের উপজেলার শীর্ষস্থানীয় নেতা,জনপ্রতিনিধি, সুশিল সমাজের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

কমিউনিটির ভুক্তভোগীগণ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত ও তীব্র বৃষ্টিপাত, বন্যা ও ঘূর্ণিঝরের মতো প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে নদী উপচে বন্যার সৃষ্টি যা কৃষি, খাদ্য, পানীয় জল, জীবনযাত্রার উপর মারাত্মক প্রভাব ফেলছে এবং মানুষকে গৃহহীন ও স্থানান্তরিত করতে বাধ্য করছে। সারা বিশ্বর ন্যায় বাংলাদেশ এবং ১৬ নদ-নদী দ্বারা বেষ্টিত কুড়িগ্রামে এর প্রভাব পড়তে শুরু করেছে । অনুষ্ঠানে জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন অনুষ্ঠানের মূল কনসেপ্ট রাজনৈতিক দলের ইশতেহারে এলাকার জলবায়ুর পরিবর্তনের প্রভাবে উদ্ভুত সমস্যা সমাধানের অঙ্গিকার তুলে ধরার আহবান জানান।

জলবায়ুর পরিবর্তনের প্রভাব নিয়ে তথ্যউপাত্ত তুলে ধরেন হেলভোটাস সুইস ইন্টারকোঅপারেশনের আয়াতুল্লাহ আল মামুন, ইএসডিও’র প্রজেক্ট ম্যানেজার গোলাম ফারুক। সমস্যাসমূহের মধ্যে উপজেলার সকল বাঁধ রক্ষা ও মেরামত, নীরিক্ষার মাধ্যমে পানি সম্পদ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংখ্যক বাঁধ নির্মাণ, চরাঞ্চলের প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত পরিমান সোলার পাওয়ার ইরিগেশন, বর্জ্রপাতে দুর্ঘটনায় আক্রান্ত না হতে মাঠে কৃষক আশ্রয়ঘর তৈরি ও বজ্রনিরোধক টাওয়ার স্থাপন, খেয়াঘাটে যাত্রীছাউনি স্থাপনসহ ১৫টি দাবী তুলে ধনের।

উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি ফিরোজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, জামায়াতে ইসলামীর উপজেলা সুরা ও কর্মপরিষদ সদস্য মো: মুছা মিয়া, এনসিপি’র যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা মো: আতাউর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের উপজেলা আহবায়ক সাইদ আখতার আমীন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির উপজেলা সভাপতি ফেরদৌস কবীর এবং যুব অধিকার পরিষদের(গণ অধিকার পরিষদ) উপজেলা সভাপতি মো: রেজাউল করিম ভূক্তভোগী পরিবার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণের কথা শুনেন এবং ১৫ দফা দাবী ইশতেহারে অন্তর্ভূক্তির ঘোষণা দেন। ইএসডিও ও হেলভেটাসের সহযোগিতায় উপজেলা জলবায়ু পরিষদ উলিপুর, এই সংলাপের আয়োজন করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৪:২৮   ৬১৪ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ