ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » অফিস সহকারি পদে নতুন নিয়োগ দিয়ে টাকার ভাগভাগির প্রস্তাব বিএনপি নেতার

অফিস সহকারি পদে নতুন নিয়োগ দিয়ে টাকার ভাগভাগির প্রস্তাব বিএনপি নেতার


আসাদুজ্জামান আসাদ,রাজারহাট(কুড়িগ্রাম)
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫


অফিস সহকারি পদে নতুন নিয়োগ দিয়ে টাকার ভাগভাগির প্রস্তাব বিএনপি নেতার

কুড়িগ্রাম: রাজারহাট উপজেলার পাঠান হাট মহিলা দাখিল মাদ্রাসা সুপার আগে আওয়ামীলীগ নেতাকে মাদ্রাসা কমিটির সভাপতি বানিয়ে মাদ্রাসা চালিয়েছেন,পট পরিবর্তনের পর ক্ষমতায় আসার আগেই এখন বিএনপি নেতাকে সভাপতি বানিয়ে নিজের খেয়াল খুশি মতো মাদ্রাসা চালাচ্ছেন তিনি। চতুর এই মাদ্রাসা সুপার ৬লক্ষ টাকার দাবিতে আদালতের রায় উপেক্ষা করে এমপিও বঞ্চিত রেখেছেন ওই মাদ্রাসার অফিস সহকারির। একই ভাবে আদালতের রায় মানছেন না মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপি’র আহবায়ক আনিছুর রহমান। তিনি রায় প্রাপ্ত অফিস সহকারিরকে পদ ছেড়ে দিয়ে নতুন নিয়োগের মাধ্যমে টাকার ভাগ নেয়ার প্রস্তাব দিয়েছেন।

আদালতের রায় মানছেন না মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক আনিছুর রহমান। তিনি রায় প্রাপ্ত অফিস সহকারিরকে পদ ছেড়ে দিয়ে নতুন নিয়োগের মাধ্যমে টাকার ভাগ নেয়ার প্রস্তাব দিয়েছেন।মামলা প্রতাহারের খরচের কথা বলে ১লক্ষ টাকা গ্রহণ করেন সুপার আবুল হোসেন।

অভিযোগে জানা গেছে,২০০৮সনে উপজেলার পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসার অফিস সহকারির শুন্য পদে নিয়োগ প্রাপ্ত অফিস সহকারি ২০১৬সনে রাজারহাট সহকারি জজ আদালতে মামলা করেন আরিফুল। ২০২১সনে নিম্ম আদালত তাকে বহাল রেখে রায় প্রদান করলে মাদ্রাসা কর্তৃপক্ষ কুড়িগ্রাম জেলা জজ আদালতে আপিল মামলা দায়ের করেন। ২০২৪সনের জুন মাসে আপিল মামলাতেও রায় পান আরিফুল ইসলাম। ওই বছরের ৫আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর ২০আগষ্ট সরকার পরিপত্র জারি করে দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদ বিলুপ্ত করেন। ৫আগষ্টের কয়েকদিন পর উপজেলা বিএনপি’র আহবায়ক আনিছুর রহমান অফিস সহকারি আরিফুলকে পদ ছেড়ে দিলে নতুন নিয়োগের মাধ্যমে তাকেও টাকার ভাগ দেয়ার প্রস্তাব দিলে রাজী হননি আরিফুল।

একই সময়ে অফিস সহকারি আরিফের নিকট ৬লক্ষ টাকা দাবি করেন সুপার আবুল হোসেন। দাবি পূরন না করার কারণে সভাপতির পদ বিলুপ্ত হওয়ার ৯দিন পর যুবলীগ নেতা ও সেসময়কার মাদ্রাসার সভাপতি এনামুল হক এবং মাদ্রাসার নতুন সুপার আবুল হোসেনের সাথে যোগসাজস করে তাদেরকে দিয়ে ২৯আগষ্ট উচ্চ আদালতে (হাইকোর্টে) আপিল রিভিসন মামলা দায়ের করান আনিছুর রহমান। ২০আগষ্টের পর সভাপতির দায়িত্ব গ্রহনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উচ্চ আদালতে দায়েরকৃত আপিল রিভিশন মামলাটি প্রত্যাহার পূর্বক আরিফুলের এমপিও ভূক্তির সিদ্ধান্ত গৃহিত হয়। পরে মামলা প্রতাহারের খরচের কথা বলে ১লক্ষ টাকা গ্রহণ করেন সুপার আবুল হোসেন।

সে অনুযায়ী চলতি বছরের ২৫মে হাইকোর্টের মামলাটি নিস্পত্তি হওয়ায় নিম্ম আদালতের রায় বহাল হয়। এরই মধ্যে লোভের বশবতী হয়ে উপজেলা বিএনপি আহবায়ক আনিছুর রহমান ওই মাদ্রাসার সুপার আবুল হোসেনের সাথে যোগসাজস করে এডহক কমিটির সভাপতি মনোনীত হন। এরপর এমপিও’র কাগজ প্রেরনের জন্য আরিফুল ইসলাম মাদ্রাসা সুপার ও মাদ্রাসার এডহক কমিটির সভাপতির নিকট আবেদন করলেও নিজ নিজ দাবিতে মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আনিছুর রহমান ও সুপার আবুল হোসেন তালবাহনা করে আসছেন। ফলে ১৭বছর ধরে মামলা চালিয়ে একাধিক আদালতের রায় প্রাপ্তির পরও এমপি’ও ভূক্ত হতে পারেননি আরিফুল। এবিষয়ে আরিফুল ইসলাম মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালকের নিকট অভিযোগ করেছেন।

এদিকে উচ্চ আদালতে মামলা নিস্পত্তি হওয়ার পরও দলীয় প্রভাব খাটিয়ে আনিছুর রহমান আদালতের রায় অমান্য উক্ত অফিস সহকারিকে এমপিও বঞ্চিত করায় এনিয়ে এলাকার জনমনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

মাদ্রাসা সুপার আবুল হোসেন বলেন,আরিফুল ইসলামকে যোগদান করতে চিঠি দেয়া হয়েছিল,যোগদান করেনি। আদালতের রায়ে আরিফুলের ২০২০৮সনে যোগদান করার কথা উল্লেখ থাকলেও পূন যোগদানের চিঠির কারন সম্পর্কে তিনি কিছু বলতে রাজী হননি।

উপজেলা বিএনপি আহ্বায়ক ও মাদ্রাসা সভাপতি আনিছুর নতুন নিয়োগ দিয়ে টাকা ভাগাভাগির প্রস্তাবের অভিযোগটি অস্বীকার করে বলেন,২০২৩সনে আরিফুল একটি কলেজের প্রভাষক পদে নিয়োগ প্রাপ্ত হওয়ায় মাদ্রাসার এমপিও’র রেজুলেশন করা হয়নি। উচ্চ আদালতের রায় থাকার পরও মনগড়া সিদ্ধান্ত দিতে পারেন কিনা এই প্রশ্নের তিনি কোন জবাব দেননি।

আরিফুল ইসলাম বলেন,২০১৫সনে সরকারি প্রজ্ঞাপন জারীর মাধ্যমে এরপর থেকে দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি’র মাধ্যমে শিক্ষক নিয়োগ কার্যক্রম চলে আসলেও উক্ত সভাপতি ও মাদ্রাসা সুপার স্থানীয় একটি কলেজে ডিগ্রি শাখায় ২০২৩সনে প্রভাষক পদে আমার নিয়োগ দেখিয়ে এবং আমার জ্বাল স্বাক্ষরে প্রভাষক পদের যোগদান তৈরি করে তা দিয়ে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের পায়তারা করছেন। এরআগে আপিল মামলা চলাকালে আদালতে ওই যোগদান পত্রের সাজানো অভিযোগ আমলে নেয়নি আদালত।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৪:০৬   ১৯২ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


অভিযোগ ধামাচাপা দিতে পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দৌড়ঝাঁপ
পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
অবৈধ সার ব‍্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
রমজানে পীরগঞ্জে বাজার বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম
উলিপুরে সাংবাদিকদের সাথে ১১ দলীয় জোট প্রার্থীর মতবিনিময়



আর্কাইভ