ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » নীলফামারী প্রেসক্লাবে লাইব্রেরির উদ্বোধণ

নীলফামারী প্রেসক্লাবে লাইব্রেরির উদ্বোধণ


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫


নীলফামারী প্রেসক্লাবে লাইব্রেরির উদ্বোধণ

নীলফামারী: এক জমকালো আয়োজনের মধ্যদিয়ে নীলফামারী প্রেসক্লাবে লাইব্রেরির শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে লাইব্রেরির শুভ উদ্বোধন করেন, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহীদুল ইসলাম (এনডিসি)। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম এর সঞ্চালনায় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সহ সভাপতি হামিদুল্লাহ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শাহসহ নীলফামারী প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহীদুল ইসলাম বলেন, “বই জ্ঞানের উৎস। আমাদের প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা বই পড়া উচিত কারণ একটি লাইব্রেরি জ্ঞানচর্চার কারখানার মতো। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”
প্রেসক্লাবের লাইব্রেরী করার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ”শিক্ষার কোন শেষ নেই, লাইব্রেরিতে যেসব সহযোগিতা প্রয়োজন হবে জেলা প্রশাসন তা করবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৫৩   ৪৩৬ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ