ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » জলঢাকায় ৫ দফা দাবী আদায়ে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

জলঢাকায় ৫ দফা দাবী আদায়ে জামায়াতের বিক্ষোভ সমাবেশ


এমদাদুল হক বুলেট,জলঢাকা (নীলফামারী)
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫


জলঢাকায় ৫ দফা দাবী আদায়ে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

নীলফামারী: জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামি উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সূরা সদস্য ও এমপি প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।

এসময় তিনি জনগনের ভোটাধিকার নিশ্চিত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন করার কথা বলেন। একই সঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনঅধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

উপজেলা জামাতের আমীর মোখলেছুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামাতের মজলিসে শূরা সদস্য ও জলঢাকা আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জেলা কর্ম পরিষদের সদস্য মনিরুজ্জামান জুয়েল, জেলা কর্মপরিশদের সদস্য প্রভাষক ছাদের হোসেন উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান উপজেলা জামাতের সহকারি সেক্রেটার মুজাহিদ মাসুম ও জেলা ছাত্রশিবিরের সভাপতি তাজমুল হাসান সাগর প্রমুখ। উপজেলা জামায়াতের আয়োজনে কর্মসুচিতে উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪১:২১   ৪৮৩ বার পঠিত  |   







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ