ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » মহম্মদপুরে বেহাল সড়কের সংস্কার করলো শ্রমিকদল

মহম্মদপুরে বেহাল সড়কের সংস্কার করলো শ্রমিকদল


কামরুল হাসান , মহম্মদপুর ( মাগুরা )
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫


মহম্মদপুরে বেহাল সড়কের সংস্কার করলো শ্রমিকদল

মাগুরা: মহম্মদপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে মধুমতী সেতু হয়ে রুইজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রর্যন্তু সড়কটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকার সাথে সরাসরি যুক্ত এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের অভাবে বিভিন্নস্থানে বড়বড় গর্তের সৃষ্ঠি হয়েছে। প্রায়শ: ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ফলে পথচারী এবং যানবাহন চলাচলে ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
সরজমিনে শনিবার সকালে দেখা যায়, মহম্মদপুর সদর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ইসহাক শেখ ও সাধারণ সম্পাদক শরিফুল শিকদারের উদ্যোগে সংগঠনের অর্থায়নে সড়কে ইট ফেলে নিজেরা ভাঙ্গা সড়কটি মেরামত করছেন। তাদের এই উদ্যোগের প্রশংসা করেছেন পথচারী এবং পরিবহন চালকরা।
শ্রমিকদল নেতারা অভিযোগ করে বলেন, বেহাল সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ট্রলি, ট্রাকসহ বিভিন্ন যানবাহনকে দুর্ঘটনার শিকার হতে হয়। এতে চালক ও যাত্রীদের যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি যানবাহনের মালিকরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

তারা আরও জানান, বিষয়টি একাধিকবার উপজেলা প্রশাসন কে অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই জনদুর্ভোগ কমাতে সংগঠনের অর্থায়নে নিজেদের উদ্যোগেই সড়কটি মেরামতের কাজ শুরু করেছেন।
ইউএনও শাহিনুর আক্তার বলেন, রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলী কে অবহিত করা হয়েছে। উপজেলা প্রকৌশলী মো. গোলজার রহমান বলেন, বরাদ্দ চেয়ে প্রধান নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করা হয়েছে। বরাদ্দ এলেই সড়কটির কাজ শুরু করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৪:৪৩   ৩০৪ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ