ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে বাপা ও বড়াল বিদ্যা নিকেতনের উদ্যোগে বিশ্ব নদী দিবস পালন

চাটমোহরে বাপা ও বড়াল বিদ্যা নিকেতনের উদ্যোগে বিশ্ব নদী দিবস পালন


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫


চাটমোহরে বাপা ও বড়াল বিদ্যা নিকেতনের উদ্যোগে বিশ্ব নদী দিবস পালন

পাবনা: ‘নদী ও জলাধার: আমাদের প্রকৃতি সংস্কৃতি ও সামাজিক মুল্যবোধের আঁধার’-এই প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহরে বিশ্ব নদী দিবস পালন করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বড়াল বিদ্যা নিকেতনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও গ্রাফিতি অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চাটমোহর উপজেলার কুমারগাড়া গ্রামে বড়াল বিদ্যা নিকেতন থেকে ব্যানার ফেস্টুন ও বিভিন্ন শ্লোগান নিয়ে একটি র‌্যালী বের হয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

পরে স্কুল প্রাঙ্গণে বড়াল বিদ্যা নিকেতন এর প্রধান শিক্ষিকা দিল আফরোজ এর সভাপতিত্বে ও বিদ্যালয়টির অঙ্কন শিক্ষক মিলন রব এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সহ-সভাপতি এস এম মিজানুর রহমান, নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান দুলাল, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, বর্তমান সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, ডা, এস এম আতিকুল ইসলাম, সাংবাদিক শাহীন রহমান সহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের বেঁচে থাকার বাসযোগ্য পৃথিবী গড়তে জন্য নদীনালা, খাল-বিল, পুকুর, প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের কারণেই নদী তার স্বাভাবিক গতিপথ হারিয়ে ফেলছে। তাই এই সময় আমাদের খুবই জরুরী হয়ে পড়েছে নদী প্রকৃতিকে বাঁচানো। আমরা নিজের জীবন দিয়ে উপলদ্ধি করছি, নদী বিল হাওড় মাছ প্রকৃতি বৃক্ষ মাটি সবকিছু আমাদের হাত থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলো রক্ষা করার দায়িত্ব আমাদেরই। প্রয়োজনে লড়াই করে আমাদের প্রয়োজনে এগুলো ফিরিয়ে আনতে হবে। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত শিক্ষার্থীদের অংশগ্রহণে নদীর উপর গ্রাফিতি প্রতিযোগিতা। পরে পুরস্কার বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৫:০৯   ১২১ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ