ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান

উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫


উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান

কুড়িগ্রাম: উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উলিপুর গোবিন্দ জিউ মন্দির প্রাঙ্গণে ‘অম্বিকা ফাউন্ডেশন’ উদ্যোগে অম্বিকাচরণ রায়ের পুত্র চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নিখিল চন্দ্র রায় ও পৌত্র এনসিসি ব্যাংক রংপুর শাখা ব্যবস্থাপক রবীন্দ্রনাথ রায়ের আর্থিক সহযোগিতায় এ বছর উপজেলায় সাতজন মেধাবী ও গরিব শিক্ষার্থীর মাঝে এই বৃত্তি প্রদান করা হয়।

এ সময় অম্বিকাচরণ রায়ের জ্যেষ্ঠ পুত্র উলিপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক প্রয়াত সুভাষ চন্দ্র রায়ের সহধর্মিণী গীতা রায়, দ্বিতীয় পুত্র গোকুল চন্দ্র রায়, পৌত্র উলিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, কুড়িগ্রাম সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক উৎপল রায়, পৌত্রের জামাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার বণিক উপস্থিত ছিলেন।

প্রফেসর নিখিল চন্দ্র রায় জানান, বাবার পুণ্য স্মৃতি রক্ষার্থে ২০২০ সাল থেকে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ষষ্ঠ বারের মত এই ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, স্বর্গীয় অম্বিকাচরণ রায় উলিপুর উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০ বছরেরও অধিক সময় শিক্ষকতা করেছেন। তিনি ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। ১৯৮৯ খ্রিস্টাব্দে তিনি পরলোকগমন করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫২:০৪   ৩৬২ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ