ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে অশ্লীল টিকটকার নার্সের বিরুদ্ধে থানায় জিডি

রাজারহাটে অশ্লীল টিকটকার নার্সের বিরুদ্ধে থানায় জিডি


আসাদুজ্জামান আসাদ,রাজারহাট(কুড়িগ্রাম)
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫


রাজারহাটে অশ্লীল টিকটকার নার্সের বিরুদ্ধে থানায় জিডি

কুড়িগ্রাম: রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স অশ্লীল টিকটক ভিডিওসহ সামাজিক অবক্ষয় মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ার তথ্য সংগ্রহ করায় দুই সাংবাদিক সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও বক্তব্যসহ অপপ্রচারের ঘটনায় তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের হয়েছে। জিডি হয়েছে রাজারহাট থানায়।

এরআগে প্রায় দুই মাস পূর্বে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ নষ্ট এবং নানা অনিয়মের বিষয়ে নার্স হালিমা খাতুনের বিরুদ্ধে অন্যান্য নার্সরা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার নিকট অভিযোগ প্রদান করলেও অজ্ঞাত কারণে সে সময় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

অভিযোগে জানা গেছে,উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের  নার্স হালিমা খাতুনের বিরুদ্ধে সরকারি চাকুরি বিধি লংঘন করে অশ্লীল টিকটক ভিডিও সহ সামাজিক অবক্ষয় মূলক কর্মকান্ডে জড়িয়ে পরার অভিযোগ উঠে। এনিয়ে সাংবাদিকরা তথ্য সংগ্রহ শুরু করলে ক্ষিপ্ত হয়ে উঠে নার্স হালিমা খাতুন।

এঅবস্থায় তিনি অন্যের পরামর্শে রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকালের রাজারহাট প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ ও ইত্তেফাকের রাজারহাট প্রতিনিধি আরিফুল ইসলামকে জড়িয়ে একটি মিথ্যা ও মানহানিকর বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে সাইবার বুলিংয়ে লিপ্ত হন। এঘটনায় গত ২৯সেপ্টেম্বর সাংবাদিক আসাদ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও কুড়িগ্রামের সিভিল সার্জন সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেন। এরআগে ২৮সেপ্টেম্বর সাংবাদিক আসাদ উক্ত নার্সের বিরুদ্ধে রাজারহাট থানায় একটি জিডি করেন।

এবিষয়ে সাংবাদিক আসাদ বলেন,আদালতের রায় অমান্য করে এক মাদ্রাসা সুপার ও সভাপতি কর্মচারীর এমপিও ভূক্তির রেজুলেশন না করে দেয়া সংক্রান্ত সাংবাদিকদের সাথে পূর্ব বিরোধের জের ধরে উক্ত ব্যক্তিদের কু-পরামর্শে নার্স হালিমা খাতুন সাংবাদিক সম্পর্কে অপ-প্রচারে লিপ্ত হওয়ায় আমি থানায় জিডি করেছি। তার বিরুদ্ধে সাইবার বুলিংয়েও মামলার প্রস্তুতি চলছে।

নার্স হালিম খাতুন সাংবাদিক আসাদ কোন টিকটক ভিডিও এবং ছবি শেয়ার করেননি স্বীকার করলেও তার বিরুদ্ধে অভিযোগের কারন সম্পর্কে বলেন,আমার ধারনা সাংবাদিক আসাদ এর পরামর্শে আরিফুল আমার টিকটক ও ছবি ফেসবুকে প্রচার করেছেন।

রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার গোলাম রসুল রাখি বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন সরকারি চাকুরিজীবি টিকটিক ভিডিও বা অশ্লীল ছবি ছড়াতে পারেন না এবিষয়ে চাকুরি বিধিমালায় রয়েছে,বিষয়টি তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

এরআগে সকল নার্সরা হালিমা খাতুনের বিরুদ্ধে তার নিকট অভিযোগ করার কথা স্বীকার করে তিনি বলেন,অভিযোগটি আমি সিভিল সার্জনকে ফরওয়ার্ড করেছিলাম। তবে ওই বিষয়ে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।

কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডাক্তার স্বপন কুমার বিশ্বাস অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন,বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৮:৪৯   ১২১ বার পঠিত  |            







রংপুর থেকে আরও...


পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন
ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
উলিপুরে জলবায়ু ন্যায্যতা ও কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা
পীরগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
উলিপুরে বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন



আর্কাইভ