ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » মানুষের কল্যাণে সেই ৩১ দফা বাস্তবায়ন করতে হবে: ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

মানুষের কল্যাণে সেই ৩১ দফা বাস্তবায়ন করতে হবে: ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫


মানুষের কল্যাণে সেই ৩১ দফা বাস্তবায়ন করতে হবে: ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

কুষ্টিয়া: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেছেন, বিএনপি হচ্ছে জনমানুষের দল। এই দল জনমানুষের কল্যাণে কাজ করে।

তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, উন্নয়ন হয়েছে, উৎপাদন হয়েছে। ইতিমধ্যে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। মানুষের কল্যাণে সেই ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।
তিনি আরো বলেন শেখ হাসিনা ১৭ বছর আমাদের ভোটের অধিকার হরণ করেছিল। এখন সেই ভোটের অধিকার ফিরে পাওয়ার সময় এসেছে। এই দেশে অচিরেই একটি সুষ্ঠু নির্বাচন হবে। এবং সেই সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটের মধ্য দিয়েই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।
সোমবার ভেড়ামারা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শ্রী শ্রী জগত জননী মাতৃমন্দির পরিদর্শন করেন এবং সনাতন ধর্মের মানুষদের সাথে আলাপ আলোচনা করেন।
এসময় ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাহাজান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান জুয়েল, সদস্য সচিব এ এস এম আল হুসাইন সোহাগ সহ দলের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডাবলু আমন্ত্রণে রেলগেটে অবস্থিত তার নিজস্ব কার্যালয়ে আসে। সেখানে ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড : তৌহিদুল ইসলাম আলম সহ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৪:৪৮   ৭৩৪ বার পঠিত  | ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ