ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » দূর্গাপুজার পর উপজেলা পর্যায়ে গনশুনানি: জেলা প্রশাসক

দূর্গাপুজার পর উপজেলা পর্যায়ে গনশুনানি: জেলা প্রশাসক


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫


দূর্গাপুজার পর উপজেলা পর্যায়ে গনশুনানি: জেলা প্রশাসক

ঠাকুরগাঁও: জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেছেন, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেতে দুর্গাপুজার পর উপজেলা পর্যায়ে গনশুনানির আয়োজন করা হবে। যাতে করে সেখানেই সাধারণ মানুষের আভিযোগগুলো নিস্পত্তি করা যায়।
সোমবার সন্ধায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কেউটগাঁও শ্রী শ্রী দুর্গামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জেলায় ৪৭৫ টি মন্ডপে অত্যন্ত আনন্দঘন পরিবেশে দুর্গপুজা অনুষ্ঠিত হচ্ছে। পুজা নির্বিঘ্ন করতে মন্ডপগুলিতে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ কাজ করছেন। জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা এবং সীমান্তবর্তী এলাকায় বিজিবি সার্বক্ষনিক মনিটরিং করছেন। এছাড়াও সেনাবাহিনীও টহল অব্যাহত রেখেছেন। পুজায় আইন শৃংখলার আবনতি বা বিশৃংলা সৃষ্টির কোন আশংকা নেই।
এর আগে উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে কথা বলেন জেলা প্রশাসক। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনী, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ সনাতন ধর্মের লোকজন উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৮:১৭   ১৮৮ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ