ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » নীলফামারীতে বিদ‍্যমান সার সরবরাহ নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

নীলফামারীতে বিদ‍্যমান সার সরবরাহ নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন


জেলা প্রতিনিধি ( নীলফামারী )
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫


নীলফামারীতে বিদ‍্যমান সার সরবরাহ নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

রংপুর: নীলফামারীতে বিদ‍্যমান সার সরবরাহ নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) জেলা ইউনিট। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিএফএ এর জেলা ইউনিটের আয়োজনে নীলফামারী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জেলা ইউনিটের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি আমার বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি মাননীয় কৃষি উপদেষ্টা সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ প্রণয়ন করতে যাচ্ছে। এটিকে আমরা যুগ উপযোগী সিদ্ধান্ত বলে মনে করছি। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ‍্য করছি ইউনিয়ন ভিক্তিক ৩ জন করে সার ডিলার নিয়োগের যে খসড়া প্রস্তুত করেছেন তা বিতরণ ব‍্যবস্থায় সুফল বয়ে আনবে না।

বতর্মানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে এবং ব‍্যাংকের সুদ, গুদাম ভাড়া বৃদ্ধি,কর্মচারির বেতন বৃদ্ধি, লোড আনলোডের খরচ বৃদ্ধি পেলেও ডিলার বিক্রয় কমিশন বৃদ্ধি পায়নি। এজন্য তিনি, এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিলার বিক্রয় কমিশন বৃদ্ধির আবেদন করছেন।
এসময় সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) জেলা ইউনিটের রজব আলী আহমেদ, চিত্ত সরকার, আলহাজ্ব তাসলিম, মোঃ রশিদুল হক, আবুল কালাম মিঠু, পলি রানী কুন্ডু, মাহমুদ আলম, সুনীল কুমার দাস, রাজিব কুন্ডু, সাইদুল ইসলাম বাবু, মোঃ নুর ইসলাম, মোস্তাফিজুর রহমান, ওয়াকিল উদ্দিন, রতন কুমার দাস, বিজয় কুমার কুন্ডসহ বিসিআইসি’র জেলার ডিলাররা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৩:৫৭   ১৪৬ বার পঠিত  |            







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ