ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » জমি কিনে বিপাকে দুই ভাই,৯ বছরেও হয়নি ধরে রেজিস্ট্রি

জমি কিনে বিপাকে দুই ভাই,৯ বছরেও হয়নি ধরে রেজিস্ট্রি


রাকিবুল ইসলাম,ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ)
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫


জমি কিনে বিপাকে দুই ভাই,৯ বছরেও হয়নি ধরে রেজিস্ট্রি

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ উপজেলার চর পুবাইল গ্রামের দুই ভাই মোস্তাদুল হক ও মোজাম্মেল হক দীর্ঘ ৯ বছর ধরে বৈধভাবে ক্রয় করা জমির মালিকানা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

জানা গেছে, ২০১৫ সালের নভেম্বর মাসে বসতবাড়ি নির্মাণের উদ্দেশ্যে তারা চর পুবাইল মৌজায় অবস্থিত ১৫ (পনের) শতক জমি মস্তোফা কামাল (পিতা: মৃত নুর হোসেন, গ্রাম: চর পুবাইল) এর কাছ থেকে ৩ লাখ ৬৭ হাজার টাকায় ক্রয় করেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তাদের নামে জমিটি রেজিস্ট্রি করে দেওয়া হয়নি।

ভুক্তভোগী দুই ভাই অভিযোগ করে বলেন, “আমরা পূর্বের বাড়িটি বিক্রি করে ও সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে এই জমি কিনেছি। এখন সামান্য কাঁচামালের ব্যবসা করে কোনো রকমে সংসার চালাই। অথচ ক্রেতা হয়েও জমির মালিকানা থেকে বঞ্চিত হচ্ছি। বিক্রেতা নানা অজুহাতে আমাদের দীর্ঘদিন ধরে হয়রানি করছেন।”

তারা আরও জানান, জমির রেজিস্ট্রি না হওয়ায় তাদের পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। হতাশায় তারা বলেন, “জমি না পেলে স্বপরিবারে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবে না।”

অভিযুক্ত মস্তোফা কামাল বলেন, “জমি বিক্রির পর দেখা যায় দাগ নম্বরে ত্রুটি রয়েছে। এটি এখনো সংশোধন হয়নি, তাই রেজিস্ট্রি করে দেওয়া সম্ভব হয়নি।”

ভুক্তভোগী পরিবারটি সংবাদমাধ্যমের মাধ্যমে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসীও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৪:১৯   ১৫৬ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ