ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » হত্যা মামলার বাদীর বাড়িতে হামলা, খুনি হাতেনাতে আটক

হত্যা মামলার বাদীর বাড়িতে হামলা, খুনি হাতেনাতে আটক


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫


হত্যা মামলার বাদীর বাড়িতে হামলা, খুনি হাতেনাতে আটক

খুলনা: কয়রায় হাদিউজ্জামান রাসেল হত্যা মামলার বাদীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এসময় মামলার বাদী ও রাসেলের বড় ভাই এস এম রবিউল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। রবিউলের চিৎকারে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০ সালে পরিকল্পিত সন্ত্রাসী হামলায় নিহত হন হাদিউজ্জামান রাসেল। ওই হত্যাকাণ্ডের পাঁচ বছর পার হলেও মামলার আসামিরা বাদী ও সাক্ষীদের নানা ধরনের জীবননাশের হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার (গতরাত) গভীর রাতে প্রায় ১টার দিকে দুর্বৃত্তরা রাসেলের বাড়িতে হামলা চালায়।

এসময় রাসেল হত্যা মামলার গুরুত্বপূর্ণ নথি, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির চেষ্টা চালায় হামলাকারী। তাদের বাধা দিতে গেলে বড় ভাই রবিউল ইসলামের মাথা, দুই হাত ও পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাসেলের স্বজনরা অভিযোগ করে বলেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। হামলার সঙ্গে অন্য কারা জড়িত, তা খুনিকে রিমান্ডে নিয়ে বের করার দাবি জানান তারা। এ বিষয়ে কয়রা থানায় একটি অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৭:১৩   ১৭৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ