ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবারসহ যুবক আটক

চাটমোহরে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবারসহ যুবক আটক


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর ২০২৫


চাটমোহরে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবারসহ যুবক আটক

পাবনা: চাটমোহরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর অভিযানে একটি বিদেশি রিভলবারসহ এক যুবককে আটক করা হয়েছে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, র‌্যাবের একটি আভিযানিক দল শনিবার (০৫ অক্টোবর) রাত ১টা ৪০ মিনিটের দিকে চাটমোহর উপজেলার কুয়াবাসি উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসি বাজার থেকে কদমতলী বাজারগামী রাস্তার পাশে জনৈক আশরাফুলের বাড়ির পেছন থেকে রিপন মন্ডল (২৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার আদম মন্ডলের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার জব্দ করা হয়।

র‌্যাবের দাবি, আটক রিপন মন্ডল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও ব্যবহার করে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, আটককৃতর বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪২:৪১   ১৩৯ বার পঠিত  |            







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ