ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফিলিস্তিনে আটক শহিদুল আলমকে মুক্তির দাবিতে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে আটক শহিদুল আলমকে মুক্তির দাবিতে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর ২০২৫


ফিলিস্তিনে আটক শহিদুল আলমকে মুক্তির দাবিতে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্র শিল্পী শহিদুল আলমকে ফ্লোটিলা নৌযান থেকে অপহরণের প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে গণঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ অক্টোবর) সন্ধ্যা ৮টায় বিক্ষোভ মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে ট্রাক প্রতীকের এমপি পদপ্রার্থী জনাব জিয়াউর রহমান জিয়া।

সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আল-আমিন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ইকরাম হোসেন, সাধারণ সম্পাদক আরিফ, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল্লাহ আন নুর তুষার এবং জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আমির খান।

বক্তারা শহিদুল আলমের নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে তার সন্ধান ও মুক্তির দাবি জানান। পাশাপাশি তারা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৮:৫৮   ৪৮০ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● মুক্তাগাছায় ধানখেত থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর মরদেহ
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে যাননি পরিবারের কেউ
● তারাকান্দায় তারা মিয়ার নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল র‌্যালী
● তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান



আর্কাইভ