ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে অবৈধ দোকান উচ্ছেদে ভ্রাম্যমান আদালতে ৬ দোকানীকে অর্থদণ্ড

সিংগাইরে অবৈধ দোকান উচ্ছেদে ভ্রাম্যমান আদালতে ৬ দোকানীকে অর্থদণ্ড


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর ২০২৫


সিংগাইরে অবৈধ দোকান উচ্ছেদে ভ্রাম্যমান আদালতে ৬ দোকানীকে অর্থদণ্ড

মানিকগঞ্জ: সিংগাইর পৌরবাজারের দু’পাশে অবৈধ দোকান উচ্ছেদ ও ভ্রাম্যমান আদালতে ৬ দোকানদারকে অর্থ দন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার(৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন। উচ্ছেদ অভিযানে থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, সিংগাইর পৌর বাজারের রাস্তার দু’পাশের ফলের দোকান ও দোকানের সামনে পসরা সাজিয়ে অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে প্রতিনিয়ত দূর্ঘটনা, যানজটে জনদূর্ভোগ চরম আকার ধারন করে।

বিষয়টি প্রশাসনের নজরে এলে বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে রাস্তার পাশে অবৈধ ফলের দোকান উচ্ছেদসহ ৬ দোকানের মালিক আফজাল হোসেনকে ২ হাজার, জহিরুল হককে ১ হাজার, ফজলুল হককে ১ হাজার, দুলাল কে ২ হাজার ও মামুন মিয়াকে ১ হাজার টাকা অর্থ দন্ড দিয়ে আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন জানান, জনদূর্ভোগের কারনে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারায় রাস্তার পাশে অবৈধ দোকান উচ্ছেদ ও ৬ দোকানদারকে অর্থদন্ড দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৯:৪৩   ৩৭২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ