ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » নিরাপত্তাকর্মীকে বেঁধে ইটভাটার ট্রান্সফর্মারসহ মালামাল লুট

নিরাপত্তাকর্মীকে বেঁধে ইটভাটার ট্রান্সফর্মারসহ মালামাল লুট


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫


নিরাপত্তাকর্মীকে বেঁধে ইটভাটার ট্রান্সফর্মারসহ মালামাল লুট

পাবনা: সুজানগরে নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ইটভাটার অফিস থেকে নগদসহ অন্যান্য মালামাল লুটের ঘটনা ঘটেছে। সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের এম এম এস ব্রিকস্ ইট ভাটায় শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

ইটভাটার অন্যতম কর্ধধার আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার রাত ২টার দিকে ৮-১০ জনের সংঘবদ্ধ দল ইটভাটার ভেতরে প্রবেশ করে। তাদের দেখে নাইটগার্ড বাবু মুন্সি ও ড্রাইভার আবু সাঈদ এগিয়ে যেতেই গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে তাদের হাত-পা বেঁধে ফেলে।

পরে ইটভাটার তিনটি ট্রান্সফরমার ও ইট-ভাটার অফিসের তালা ভেঙে অফিসে থাকা নগদ টাকাসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং ইটভাটার সিসি ক্যামেরা ক্ষতিগ্রস্ত করে সংঘবদ্ধ দল পিক ভ্যান যোগে পালিয়ে যায়।
এদিকে স্থানীয়রা জানান, সুজানগরে বেড়েছে চুরি। উপজেলা বিভিন্ন স্থান থেকে ট্রান্সফরমার,গরুসহ অন্যান্য জিনিসপত্র চুরি হচ্ছে। আমরা গ্রামবাসী আতঙ্কে রয়েছি। আমাদের গ্রামবাসীর মধ্যে সবসময় আতঙ্ক বিরাজ করছে।
সুজানগর থানার ওসি মজিবর রহমান জানান, ইটভাটায় মালামাল লুটের ঘটনায় সঙ্ঘবদ্ধ চোরকে সনাক্ত করে তাদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৯:০৩   ১৯৩ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ