ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবিতে সাঁথিয়ায় মানববন্ধন

ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবিতে সাঁথিয়ায় মানববন্ধন


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫


ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবিতে সাঁথিয়ায় মানববন্ধন

পাবনা: ইসলামী ব্যাংক বাংলাদেশে এস আলম গ্রুপের অবৈধভাবে নিয়োগ দেওয়া অদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবিতে পাবনার সাঁথিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক লিমিটেড সাঁথিয়া শাখা কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক থেকে দ্রুততম সময়ের মধ্যে এস আলমের মাধ্যমে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের অপসারণ করতে হবে। আগামী বৃহস্পতিবারের মধ্যে পদক্ষেপ না নিলে শেয়ারহোল্ডার ও গ্রাহকরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা অভিযোগ করেন, ২০১৭ সালে এস আলম গ্রুপ রাষ্ট্রীয় প্রভাব ব্যবহার করে ইসলামী ব্যাংক দখল করে নেয় এবং বৈধ মালিক ও বিদেশি শেয়ারহোল্ডারদের ভয়ভীতি দেখিয়ে বিতাড়ন করে। পরে ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে গোপনে চট্টগ্রাম, বিশেষ করে পটিয়া উপজেলার হাজারো অযোগ্য ব্যক্তিকে চাকরি দিয়ে ব্যাংকের কর্মপরিবেশ ধ্বংস করে।
তারা আরো বলেন, অবৈধ নিয়োগপ্রাপ্তদের অপসারণকে কোন ভাবেই মানবাধিকার লঙ্ঘন বলা যাবে না। ৬৩ টি জেলার মানুষকে বঞ্চিত করে শুধু পটিয়া এবং চট্টগ্রামের লোকদের রাতের আঁধারে বাক্স বসিয়ে চাকরি দিয়ে দেশের সাধারণ মানুষের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছিল।

সমাবেশে বক্তারা বলেন, এস আলম ইসলামী ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদমর্যাদায় শুধু চট্টগ্রামেরই ৭২২৪ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে। এর মধ্যে ৪৫০০ জনের বেশি শুধু পটিয়া উপজেলার।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৮:৪৪   ১৮৭ বার পঠিত  |            







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ