ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বিএনপির জনসমাবেশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বিএনপির জনসমাবেশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর ২০২৫


বিএনপির জনসমাবেশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

পিরোজপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় অনুষ্ঠিত হলো এক বিশাল জনসমাবেশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান।

বক্তারা বলেন, দেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণ ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে তারেক রহমানের ৩১ দফা রূপরেখা একটি যুগান্তকারী পদক্ষেপ। এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার সম্ভব হবে এবং একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিএনপির নেতৃত্বে একটি জাতীয় ঐক্য গড়ে তোলা হবে। সেই লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির কাজ চলছে।

সমাবেশে মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা জানান ঐক্যবদ্ধভাবে ৩১ দফা বাস্তবায়নে সকলকে সংগঠিত হয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

সমাবেশটি ছিল উৎসবমুখর ও শান্তিপূর্ণ। স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, এই ধরনের আয়োজন ভবিষ্যতে বিএনপি আরও শক্তিশালী হবে ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৮:৫৩   ২১৫ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ