ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবিতে সুজানগরে মানববন্ধন

ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবিতে সুজানগরে মানববন্ধন


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর ২০২৫


ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবিতে সুজানগরে মানববন্ধন

পাবনা: ইসলামী ব্যাংক বাংলাদেশে এস আলম গ্রুপের অবৈধভাবে নিয়োগ দেওয়া অদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবিতে পাবনার সুজানগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ অক্টোবর) ইসলামী ব্যাংক লিমিটেড সুজানগর শাখা কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আব্দুল মমিন, কেরামত আলী, রোজিনা খাতুন ও আব্দুল কাদের প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংক থেকে দ্রুততম সময়ের মধ্যে এস আলমের মাধ্যমে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের অপসারণ করতে হবে। আগামী বৃহস্পতিবারের মধ্যে পদক্ষেপ না নিলে শেয়ারহোল্ডার ও গ্রাহকরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন তারা। বক্তারা অভিযোগ করেন, ২০১৭ সালে এস আলম গ্রুপ রাষ্ট্রীয় প্রভাব ব্যবহার করে ইসলামী ব্যাংক দখল করে নেয় এবং বৈধ মালিক ও বিদেশি শেয়ারহোল্ডারদের ভয়ভীতি দেখিয়ে বিতাড়ন করে।

পরে ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে গোপনে চট্টগ্রাম, বিশেষ করে পটিয়া উপজেলার হাজারো অযোগ্য ব্যক্তিকে চাকরি দিয়ে ব্যাংকের কর্মপরিবেশ ধ্বংস করে।
বক্তাদের দাবি, ব্যাংকের এ অবৈধ নিয়োগে প্রতি বছর প্রায় দেড় হাজার কোটি টাকার বেশি অপচয় হচ্ছে। ব্যাংক এসব নিয়োগপ্রাপ্তকে দক্ষতা যাচাইয়ের জন্য সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র মাধ্যমে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেয়। কিন্তু পাঁচ হাজার ৩৮৫ জন কর্মকর্তার মধ্যে মাত্র ৪১৪ জন পরীক্ষা দিয়েছেন, বাকিরা পরীক্ষায় অংশ নেননি। ব্যাংক কর্তৃপক্ষ এরপর পরীক্ষায় অনুপস্থিত প্রায় পাঁচ হাজার কর্মকর্তাকে ওএসডি এবং ৪০০ জন বিদ্রোহী কর্মকর্তাকে চাকরিচ্যুত করে।

তারা আরো বলেন, অবৈধ নিয়োগপ্রাপ্তদের অপসারণকে কোন ভাবেই মানবাধিকার লঙ্ঘন বলা যাবে না। ৬৩ টি জেলার মানুষকে বঞ্চিত করে শুধু পটিয়া এবং চট্টগ্রামের লোকদের রাতের আঁধারে বাক্স বসিয়ে চাকরি দিয়ে দেশের সাধারণ মানুষের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছিল।সমাবেশে বক্তারা বলেন, এস আলম ইসলামী ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদমর্যাদায় শুধু চট্টগ্রামেরই ৭২২৪ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে। এর মধ্যে ৪৫০০ জনের বেশি শুধু পটিয়া উপজেলার।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৪৭:৫৫   ৩১২ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ