ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

নাসিরনগরে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর ২০২৫


নাসিরনগরে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া: সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার ১২ অক্টোবর সকালে উপজেলার নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তানজিল কবির ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মকবুল হোসেন। এসময় মেডিকেল অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য্য,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর মোহাম্মদ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোহাম্মদ শাখাওয়াত হোসেন,একাডেমিক সুপারভাইজার রহিমা খাতুন,প্রধান শিক্ষক সফিকুল ইসলাম,বিদ‍্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফ উদ্দিন,স্বাস্থ্য সহকারী শরীফুল ইসলাম, মোহাম্মদ আবদুর রহিমসহ শিক্ষক, শিক্ষার্থী ও গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

এই কর্মসূচির আওতায় রেজিস্ট্রেশনের মাধ্যমে নাসিরনগরে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ১ লাখ ৪৩ হাজার ৩২৫ জন শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে এক ডোজ বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা প্রদান করা হবে। যা টানা ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মকবুল হোসেন জানান,উপজেলার প্রতিটি শিশুকে টাইফয়েডের টিকার আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি। আজ শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি আগামী ১৮ দিন চলমান থাকবে।তিনি সকল অভিভাবককে নিজ নিজ সন্তানের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৮:২৩   ৩৬৭ বার পঠিত  |         







চট্রগ্রাম থেকে আরও...


দোহাজারী হাসপাতালে রেবিস ভ্যাকসিন সংকট
আনোয়ারা সার্কেলে নতুন এএসপি মাহমুদুল হাসানের যোগদান
নবীনগরে মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ
সভাপতি আনোয়ার ও সম্পাদক আফছার হাতিয়ায় সেন্টারবাজার বনিকি সমিতির নির্বাচন সম্পন্ন
দেড় মাস বষয়সে হামে কেড়ে নিল মিশকাতকের প্রান



আর্কাইভ