ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে ৫৩হাজার শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষমাত্রা নিয়ে কর্মসূচি

রাজারহাটে ৫৩হাজার শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষমাত্রা নিয়ে কর্মসূচি


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর ২০২৫


রাজারহাটে ৫৩হাজার শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষমাত্রা নিয়ে কর্মসূচি

কুড়িগ্রাম: রাজারহাটে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুরু হয়েছে। রবিবার সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) অংশ হিসেবে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান এর উদ্বোধন করেন।
এই কর্মসূচির আওতায় উপজেলার ২৪টি সেন্টারে ৯মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৫৩ হাজার ৬৬টি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সোহরাওয়ার্দী অডিটোরিয়ামে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নিতি রায় সৃষ্টি,আশরাফিয়া অবনী ও দিব্য রায়কে প্রথম টিকা দানের মাধ্যমে মাসব্যাপী কার্যক্রমের সূচনা করা। ১৩ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলে জানা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ইউ,এন,ও মোঃ আল-ইমরান বলেন,‘শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এ টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.গোলাম রসূল রাখি বলেন, ‘এটি দেশের ইতিহাসে প্রথম টাইফয়েড টিকাদান কর্মসূচি। রাজারহাটে ৯মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৫৩হাজার ৬৬জন শিশুকে রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে এ টিকার আওতায় আনা হবে।’

ডা. গোলাম রসূল রাখির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে ডা: উম্মে কুলসুম বিউটি,ডাঃ বিলকিস বেগম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা বেগম,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আয়শা সিদ্দিকা,রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, শিক্ষক নুর ইসলাম,উপজেলা যুবদল আহবায়ক আব্দুল কুদ্দুস সহ অনেকে উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৫:১০   ৩৩০ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ