ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » সাদাছড়ি কেবল একটি সরঞ্জাম নয় এটি পৃথিবী বদলে দেওয়ার এক আলোর মশাল: জেলা প্রশাসক

সাদাছড়ি কেবল একটি সরঞ্জাম নয় এটি পৃথিবী বদলে দেওয়ার এক আলোর মশাল: জেলা প্রশাসক


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫


সাদাছড়ি কেবল একটি সরঞ্জাম নয় এটি পৃথিবী বদলে দেওয়ার এক আলোর মশাল: জেলা প্রশাসক

দিনাজপুর: জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেছেন, দৃষ্টিহীনদের আত্মনির্ভরতা, আত্মবিশ্বাস এবং সামাজিক অন্তরর্ভুক্তি বৃদ্ধিতে সাদাছড়ি কেবল একটি সরঞ্জাম নয়, বরং পৃথিবী বদলে দেওয়ার এক আলোর মশাল। যেখানে দৃষ্টিশক্তির অভাব, কখনই একটি যাওয়ার পথে বাঁধা হতে পারে না। আসুন, প্রত্যেকে এক ধাপ এগিয়ে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির পাশে দাঁড়াই। কারণ সমাজ তখনি উন্নত হয় যখন কেউ পিছিয়ে থাকে না।

“সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন”- এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী ও সেবা ও সাহায্য কেন্দ্র, দিনাজপুর এর আয়োজনে এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহের সহযোগিতায় বিশ্বা সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও স্মার্ট ছড়ি বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল মতিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মুরাদ হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. তাসকিয়াতুন মুসলিমা। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মেহেদী হাসান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আজম, সমাজসেবা অফিসার মাহমুদা নুসরাত জাহান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুরের কনসালটেন্ট (ফিজিওথেরাপী) ডা. মো. নাসিম, বেসরকারি উন্নয়ন সংস্থার পক্ষে মো. আশরাফুল আলম, শাহ মো. নজরুল ইসলাম, সিডিএ’র রিসোর্স অনামিকা পান্ডে, দীপশিখার প্রজেক্ট কো-অর্ডিনেটর হিমাংশুদেব দত্ত রায়, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইয়াকুব আলী, সিডিডি দিনাজপুর প্রজেক্ট অফিসের ফিল্ড কো-অর্ডিনেটর শৈলেন চন্দ্র রায়, প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল শাহ নেওয়াজ ও প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন সংস্থার সাধারণ সম্পাদক বিলকিস আরা ফয়েজ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন।

শেষে আবু তাহেরের পরিবেশনায় দৃষ্টি প্রতিবন্ধীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এবং প্রধান অতিথি দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে স্মাট ছড়ি বিতরণ করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমাজসেবা কার্যালয়ের গোলাম রব্বানী।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৫:১৬   ১৩৭ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ