ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » আদিবাসী নারী শক্তি মঞ্চের উদ্যোগে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত

আদিবাসী নারী শক্তি মঞ্চের উদ্যোগে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫


আদিবাসী নারী শক্তি মঞ্চের উদ্যোগে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত

দিনাজপুর: বিশ্ব গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আদিবাসী নারী শক্তি মঞ্চের উদ্যোগে দিনাজপুরে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৫ অক্টোবর-২০২৫) দিনাজপুরের রাজবাটি উড়াও পাড়ায় বিশ্ব গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আদিবাসী নারী শক্তি মঞ্চের উদ্যোগে আদিবাসী নারী শক্তি মঞ্চ দিনাজপুর সদর উপজেলা শাখার সভাপতি শিবানী উড়াও এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আদিবাসী নারী শক্তি মঞ্চ দিনাজপুরের কৃষ্ণা প্রিয়া মুর্মু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি ও আদিবাসী নারী শক্তি মঞ্চ দিনাজপুর সদর শাখার সহ-সভাপতি সুমিত্রা বেসরা, আদিবাসী নারী শক্তি মঞ্চ দিনাজপুরের রানী হাঁসদা, নারী সংগঠক মারুফা বেগম, শিমলা রায় প্রমুখ।

মেরিলা মুর্মু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, সভ্যতা আর প্রযুক্তির দিক দিয়ে উন্নয়নের ধারায় পৃথিবী এগিয়ে গেলেও পিছিয়ে রয়েছে গ্রামের জনগোষ্ঠী। বিশেষ করে গ্রামের নারী সমাজ। দেশীয় নারী সংগঠন নারীদের অধিকার আদায়ে সোচ্চার হলেও প্রতিবাদের সুরে এখনও তাল মেলাতে পারেনি গ্রামের নারীরা।

গ্রামের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য দূরীকরণসহ নানা ক্ষেত্রে গ্রামীণ নারীদের ভ‚মিকা থাকলেও গ্রামীণ নারীদের পারিবারিক নির্যাতন আর কর্মক্ষেত্রে নানা বৈষম্য থাকায় গ্রামীণ নারীরা অনেক পিছিয়ে রয়েছে। গ্রামীণ নারীরা পরিবার বা সমাজ থেকেই বাধাগ্রস্থ হচ্ছে। গ্রামীণ নারীদের এ বাধা দূর না হলে সমাজ ও দেশের প্রকৃত উন্নয়ন সাধিত হবে না।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৯:১২   ২৬৮ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ