ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » জলঢাকায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জলঢাকায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫


জলঢাকায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নীলফামারী: জলঢাকা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ২টায় উপজেলা স্টেডিয়াম মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে সেখানে রাষ্ট্রের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন ও থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন। পরে মরহুম কে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তিনি রাত সারে ৩টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এসময়

উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের মৃত্যুতে আমরা একজন সত্যিকারের দেশপ্রেমিককে হারালাম। মুক্তিযুদ্ধে তার অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জলঢাকা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, জলঢাকা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মমিনুর রহমান, জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন ও শ্রমিক দলের সভাপতি আমিনুর রহমান প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৯:০৭   ৪১৬ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ