ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে অপসারণের দাবি

উলিপুরে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে অপসারণের দাবি


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫


উলিপুরে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে অপসারণের দাবি

কুড়িগ্রাম: উলিপুর উপজেলার মাটিয়াল আল মোজাদ্দে দিয়া দ্বীনি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ আইয়ুব আলীর বিরুদ্ধে সীমাহীন অনিয়ম,দুর্নীতি,অনুপস্থিতি,সেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের প্রতিবাদে জরুরী অপসারণের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থী অবিভাবকবৃন্দ।রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় মাটিয়াল আল মোজাদ্দে দিয়া দ্বীনি দাখিল মাদ্রাসার মূল ফটকের সামনে ব্যানার হাতে নিয়ে দাড়িয়ে ঘন্টা ব্যাপি বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এর আগেও ভারপ্রাপ্ত সুপার আইয়ুব আলীর বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি ও সেচ্ছাচারিতার অভিযোগে জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দেয়া হয়, তদন্তও হয়। কিন্তু তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন না করায় ফুপে উঠেছে শিক্ষার্থী অবিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মানববন্ধনে বক্তব্য দেন, এলাকার সচেতন নাগরিক দুলাল সরকার, আলহাজ্ব হাবিবুর রহমান, নাজমুল হুদা সাগর। শিক্ষার্থী অবিভাবক আব্দুর রাজ্জাক, আব্দুর রশিদ, মিঠু মিয়া, মোস্তফা কামাল প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, ভারপ্রাপ্ত সুপার আইয়ুব আলী দায়িত্ব গ্রহণের পর থেকে নিজের ইচ্ছামত মাদ্রাসা পরিচালনা করেন, বিভিন্ন ভাবে অর্থ আত্মসাত করেছেন, নিয়মিত মাদ্রাসায় আসেন না মাঝেমধ্যে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে যান। এহেন অনিয়ম দুর্নীতিবাজ সুপারকে দ্রুত অপসারণের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানটি রক্ষার্থে এবং ধ্বংসের হাত থেকে রেহাই ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবী করেছেন উর্দ্ধোতন কর্তৃপক্ষের কাছে।
এবিষয়ে ভারপ্রাপ্ত সুপার মোঃ আইয়ুব আলীর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়ে ছিলো তার তদন্ত হয়েছে আমি ব্যাখ্যাও দিয়েছি, মূলত আমি এখানে গ্রুপিংয়ের শিকার।

ইউএনও ও মাধ্যমিক শিক্ষা অফিসার দু-একদিনের মধ্যে বিষয়টি সমাধান করে দেয়ার কথা, বিষয়টি আমিও সবাইকে অবহিত করেছি এরপরেও মানববন্ধন করার কোন যৌক্তিকতা দেখি না।
এ বিষয়ে উলিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোহাম্মদ ওয়াহিদ জানান, ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়েছে তার কাছে ব্যাখা চেয়ে চিঠিও দেয়া হয়েছে। আবারও কোন অভিযোগ পেলে গুরুত্বের সাথে তদন্তপূর্বক বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি দেয়া হয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২২:৩০   ১৯১ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ