ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

কলমাকান্দায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর ২০২৫


কলমাকান্দায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

নেত্রকোনা: “BE a Hand Washing Hero — অর্থাৎ হাত ধোয়ার নায়ক হোন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫।

রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রুমানা জান্নাত, উপজেলা বিএনপির সভাপতি এম.এ. খায়ের, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাশেম, চিকিৎসক সুমন পাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরে আলম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আহমদ শফী, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম এবং শিক্ষক কামরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “স্বাস্থ্যকর জীবনযাপনের প্রথম শর্তই হচ্ছে পরিচ্ছন্নতা ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা।”
তাঁরা আরও বলেন, শিশু থেকে বৃদ্ধ—সবারই নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করলে অনেক রোগব্যাধি প্রতিরোধ করা সম্ভব।

এ সময় শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৮:৩৬   ১৯৪ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ