ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছার কড়ুলিয়া নদীর ওপর নির্মিত হচ্ছে ১২০ কোটি টাকা ব্যায়ে দৃষ্টিনন্দন সেতু

পাইকগাছার কড়ুলিয়া নদীর ওপর নির্মিত হচ্ছে ১২০ কোটি টাকা ব্যায়ে দৃষ্টিনন্দন সেতু


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর ২০২৫


পাইকগাছার কড়ুলিয়া নদীর ওপর নির্মিত হচ্ছে  ১২০ কোটি টাকা ব্যায়ে দৃষ্টিনন্দন সেতু

খুলনা: পাইকগাছায় কড়ুলিয়া নদীর উপর ১২০ কোটি টাকা ব্যয়ে ৭৪৮.৯ মিঃ দৈর্ঘ্য সেতু’র নির্মান প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। প্রকল্পে’র নির্মান কাজ ইতোমধ্যে প্রায় ৬০ ভাগ সম্পন্ন হয়েছে। কোন প্রতিবন্ধকতা না হলে নিদিষ্ট মেয়াদে আগামী ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে নির্মান কাজ শেষ হবে বলে জানিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান।আর নির্মাণ কাজ শেষ হলে সেতুর উপর দিয়ে যাতায়াত শুরু হলে উপকূলীয় অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার ঘটবে আমূল পরিবর্তন।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানা গেছে, সুন্দরবনের কোল ঘেষা দু’উপজেলা কয়রা-পাইকগাছা’র সাথে অল্প সময়ে জেলা সদর খুলনায় যোগাযোগের জন্য পাইকগাছার লস্কর ইউনিয়নের বাইনতলায় কড়ুলিয়া নদীর উপর একটি ব্রীজ নির্মান প্রকল্প গ্রহন করা হয়। প্রকল্পটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন হয় বিগত ২০২৩ সালের ১৩ নভেম্বর।
এলজিইডি’র তত্ত্বাবধানে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মান প্রকল্প-১ এর আওতায় ১শ২০ কোটি টাকা ব্যয়ে ৭শ৪৮ মিঃ দৈর্ঘ্য ও ৩২ ফুট প্রস্ত এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করছেন এনডিই কোম্পানী লিঃ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর( এলজিইডি) এর উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, নির্মান প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগুচ্ছে এবং সেতুর দু’পাড়ে লস্কর ও খড়িয়ার ৩শ মিঃ সংযোগ সড়কের জন্য জমি অধিগ্রহনের কাজ প্রক্রিয়াধীন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব জানান, দৃষ্টিনন্দন এ সেতুটি’তে ২৪০ পাইলের মধ্যে এরই মধ্যে ২৩২টির কাজ সম্পন্ন হয়েছে। আরসিসি স্প্যান থাকবে ২৫ টি ও নদীর মাঝখানে থাকবে ৭৫ মিটারের একটি স্টীলের স্প্যান।
ঠিকাদারী প্রতিষ্ঠান এনডিই’র প্রকল্প ম্যানেজার মোঃ সাহেব আলী জানান, আমরা সিডিউল মতে নদী শাসন সহ প্রকল্পের এ পর্যন্ত ৬০ ভাগ কাজ শেষ করছি। কোন প্রতিবন্ধকতা না হলে নিদিষ্ট সময়ের মধ্যে সেতুর কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সোমবার সরেজমিনে সেতু নির্মান প্রকল্প এলাকায় পৌছালে স্থানীয়রা জানান,কড়ুলিয়া নদীর উপর ব্রীজটি নির্মিত হলে নদী পারাপারে আর নৌকা থাকবেনা। অন্যদিকে ভোগান্তিও দুর হবে । এতে উপকূলের মানুষের অর্থনীতি ও পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলবে।

এলাকার মানুষের আয়ের উৎস্য বিশেষ করে মৎস্য সম্পদ ও কৃষি পণ্য দেশের বিভিন্ন স্থানে পরিবহনে সহজ হবে। জেলা-উপজেলা সদরের অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালে চিকিৎসা সেবা ও যে কোন দুর্যোগকালে নিরাপদে যাতায়াত সহজ হবে। সর্বোপরি,এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও ভবিষ্যতে সেতু এলাকায় পর্যটন শিল্প প্রকল্পের সম্ভাবনা রয়েছে বলে জানান স্হানীয়রা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:০৮   ৬০৭ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


সুন্দরবনের জলদস্যু খানজাহান গ্রেপ্তার, অস্ত্র ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার
উপকূলে মানবিক ও সামাজিক সেবার প্রত্যয়ে ‘সম্মিলিত সেবা টীম’-এর আত্মপ্রকাশ
ভেড়ামারায় বিপুল পরিমাণ মাদক ও বিশেষ ট্যাংকিসহ ২ কারবারি গ্রেফতার
ভেড়ামারায় পুরাতন ফেরিঘাটে অবৈধ মাটি খননের দায়ে যুবকের কারাদণ্ড ‎
ভেড়ামারায় বিপুল পরিমাণ চোরাই মালামালসহ গ্রেফতার ৬



আর্কাইভ