ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক নিহত

চাটমোহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক নিহত


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


চাটমোহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক নিহত

পাবনা: চাটমোহর-পাবনা সড়কের ভবানীপুর কানখোলা মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নওশের প্রামানিক (৬৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ভবানীপুর কানখোলা মোড়ে এই দূর্ঘটনা ঘটে। তিনি একই ইউনিয়নের বালুদিয়ার গ্রামের মৃত নজু প্রামানিকের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে ভবানীপুরের দিকে যাচ্ছিলেন নওশের প্রামানিক। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে রাস্তায় ছিটকে পড়েন নওশের প্রামানিক। এসময় ওই রাস্তা দিয়ে যাওয়া একটি ট্রাকের নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই ভ্যান চালক।

ঘটনার পর ট্রাক ফেলে রেখেই পালিয়ে যান চালক ও হেলপার। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনগত প্রক্রিয়া চলমান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫২:৩১   ১৭১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ