ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

চাটমোহরে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


 

চাটমোহরে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

পাবনা: চাটমোহরে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় জাহিদ হোসেন (৪৫) নামের এক পোলট্রি খাদ্য ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত জাহিদ উপজেলার হরিপুর পালপাড়া গ্রামের মৃত জুব্বার শেখের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চাটমোহর বাজারে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ধরইল প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি কুকুরের সাথে ধাক্কা লেগে রাস্তার ওপর ছিটকে পড়েন জাহিদ হোসেন। এতে মাথায় ও বুকে আঘাত লেগে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে পাবনা ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদ হোসেন। এ ঘটনায় এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৪০   ১৭১ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ