ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নানের মনোনয়ন বাতিল করে নুতন করে জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক নাজমূল হোসেন তাপসকে মনোনয়ন দেওয়ার দাবীতে বিএনপির একাংশ আজ রবিবার (০৯/১০)এক মানববন্ধন কর্মসূচি পালন করে। নবীনগর থেকে বাংগরা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এ মানববন্ধনের নেতৃত্ব দেন বিএনপির মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির অর্থ বিষয় সম্পাদক নাজমূল হোসেন তাপস এর অনুসারী পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ আবু সাঈদ।
এর পৃর্বে শনিবার (০৮/১১)রাতে বিএনপির অপর আরেক গ্রুপ মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাঈদুল হক সাঈদের অনুসারি জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মেঃ ফারুক আহমেদের নেতৃত্বে মনোনয়ন পরিবর্তনের দাবীতে একটি ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। ‘একশ্যান একশ্যান ডাইরেক্ট একশ্যান ‘ ‘মান্নানকে মানিনা মানবো না’ ‘সুবিধাবাদী নিপাত যাক’ ‘প্রহসনের মনোনয়ন মানিনা মানবো না’ ইত্যাদি নানা স্লোগানে ঝাড়ু মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোয়নকে কেন্দ্র করে দলীয় কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। সারাদেশে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণায় ব্রাহ্মণবাড়িয়া- ৫ নবীনগর আসন থেকে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নানকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। এই ঘোষণার পর মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা এর বিরোধিতা করে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মিছিল মিটিং সভা সমাবেশ করে যাচ্ছে।
নবীনগর উপজেলা বিএনপির চারভাগে বিভক্ত রয়েছে। উপজেলা বিএনপি সভাপতি মনোনিত এম এ মান্নান নেতৃত্বে একটি গ্রুপ, অপর দিকে জেলা বিএনপির অর্থ বিষয় সম্পাদক নাজমূল হোসেন তাপসের নেতৃত্বে একটি গ্রুপ, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইদুল হক সাইদের নেতৃত্বে একটি গ্রুপ ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিমের একটি গ্রপ অবশ্য জসিম মনোনয়ন বঞ্চিত হলেও মনোনয়নের বিরোধিতা করে কোন কর্মসূচি পালন করতে তিনি ও তার অনুসারীদের দেখা যায়নি।
মানববন্ধনে পৌর বিএনপির সভাপতি মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক মেয়র মোঃ মাঈনুদ্দিন মাঈনু,জেলা বিএনপির সদস্য মোঃ হযরত আলী,সাবেক ছাত্রদলের সহ সভাপতি মো: ইকবাল মোল্লা,ছাত্রদল নেতা রাজুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত তাপস অনুসারী নেতা/কর্মীরা।
মানববন্ধন কর্মসূচির সভাপতি আবু সাঈদ বলেন, দল যাকে মনোনয়ন দিয়েছে,আমরা তা মানিনা,তার কোন জনপ্রিয়তা নেই,বিগত নির্বাচনের দলের জন্য সে কোন কাজ করেনি। নাজমূল হোসেন তাপস নবীনগর মাটি ও মানুষের জনপ্রিয় নেতা। উক্ত মনোনয়ন পরিবর্তন করে তাপসকে মনোনয়নের দাবি জানাচ্ছি। তাপসকে মনোনয়ন দিলে ধানের শীশ এ আসন থেকে বিপুল ভোটে জয়ী হবে। আর যদি মনোনয়ন পরিবর্তন করা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।
তাপস গ্রুপের অন্যতম নেতা সাবেক উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক মেয়র মোঃ মাঈনুদ্দিন মাঈনু বলেন, আমরা নবীনগর উপজেলা বিএনপির এম এ মান্নানকে প্রত্যাখান করছি।দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অনুরোধ করছি,এ মনোনয়ন পরিবর্তন করে নাজমুল হোসেন তাপসকে যদি দেওয়া হয় নিশ্চিত এ আসন থেকে আমরা বিজয় লাভ করব।
বক্তারা বলেন, আমাদের জনপ্রিয় নেতা নাজমুল হোসেন তাপস কে মনোনয়ন না দেওয়াতে আমরা তৃণমূল পর্যায় নেতা কর্মীরা খুবই কষ্ট পেয়েছি।ধানের শীশের সকল নেতাকর্মীরা কর্মীরা এ মনোনয়ন পরিবর্তন করে তাপসকে মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি।
এন/ আর
বাংলাদেশ সময়: ০:১৩:১৭ ৩৭৯ বার পঠিত | ● দাবী ● নবীনগর ● বাতিল ● মনোনয়ন