ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, চরম দুর্ভোগে যাত্রীরা

নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, চরম দুর্ভোগে যাত্রীরা


নাসির নগর,(ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর ২০২৫


নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, চরম দুর্ভোগে যাত্রীরা

ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগর উপজেলা আই এল এস টি শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএলএসটি) শিক্ষার্থীরা।

রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের মহেন্দুরা এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে সড়ক অবরোধ করে রাখেন। এতে উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, বন্ধ হয়ে যায় সবধরনের যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।তবে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে কিছু সময়ের জন্য তারা যান চলাচলের সুযোগ দেন।

পরে পুনরায় অবরোধ শুরু করে বিক্ষোভ অব্যাহত রাখেন। দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। এজন্য তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন।এ ঘটনায় স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে জানা গেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৯:২১   ২১২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ