ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » জানগরে সাঁতার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

জানগরে সাঁতার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর ২০২৫


জানগরে সাঁতার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

পাবনা: সুজানগরে উৎসবমুখর পরিবেশে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। হেমরাজপুর সবুজ বাংলা যুব সংঘের চেয়ারম্যান আমিনুল হকের আয়োজনে ও উপজেলা ভাঁয়না ইউনিয়নের সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতায় স্থানীয় হেমরাজপুর পুকুরে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতা শেষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সুজানগর উপজেলা জামায়াতের আমীর অদ্যাপক কে,এম হেসাব উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই আযম। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন জামায়াত নেতা শাহজাহান মন্ডল ও হাসান আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক কে এম হেসাব উদ্দিন বলেন, সাঁতার শুধু একটি খেলা নয়, এটি একটি জীবন রক্ষাকারী দক্ষতা। আমাদের দেশে প্রতিবছর নদী ও পুকুরে অসংখ্য মানুষ ডুবে প্রাণ হারান, এজন্য প্রতিটি মানুষের সাঁতার জানা অত্যন্ত প্রয়োজন। সাঁতারের মতো খেলাধুলা মানুষের শরীর-মনকে সুস্থ রাখে ও আত্মবিশ্বাস বাড়ায় ।

তিনি আরও বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে মানুষ শুধু খেলাধুলার প্রতি উৎসাহী হবে না, বরং জীবনের জন্য প্রয়োজনীয় এক গুরুত্বপূর্ণ দক্ষতাও অর্জন করবে। পরে আনুষ্ঠানিকভাবে সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৯:৪৩   ২০৭ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ