ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে তারুণ্যের উৎসবের বিতর্ক প্রতিযোগিতা

সুজানগরে তারুণ্যের উৎসবের বিতর্ক প্রতিযোগিতা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর ২০২৫


সুজানগরে তারুণ্যের উৎসবের বিতর্ক প্রতিযোগিতা

পাবনা: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাবনার সুজানগরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সুজানগর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন বিষয়ের উপর উপজেলার বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্কুল পর্যায়ে পক্ষে-বিপক্ষে যুক্তি খন্ডন শেষে বিচারকগনের রায়ে বিজয়ী হয় সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয় আর রানার-আপ হয় সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন বিদ্যুৎ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন।

বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন প্রতিটি শিক্ষার্থীর জন্য বিতর্ক প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমেই একজন মেধাবী শিক্ষার্থী নিজেকে সুবক্তা হিসেবে গড়ে তুলতে পারে। বিতর্ক করলে নিজের পাঠ্যপুস্তকের পাশাপাশি বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন বই পড়তে হয়। এতে করে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে ওঠে। বিতর্কের মাধ্যমে একজন শিক্ষার্থীর জ্ঞানের পরিধির বিস্তার লাভ ঘটে। তাই শিক্ষার্থীদের বেশি বেশি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার প্রতি আহ্বান জানান তিনি।

আর শুধু সরকারি ভাবেই নয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি প্রতিষ্ঠানগুলোও এই ধরণের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে পারেন।এছাড়া নিজের সন্তানকে একজন মেধাবী ও বই পড়ুয়া হিসেবে গড়ে তুলতে হলে বিতর্কের সঙ্গে যুক্ত করার কোন বিকল্প নেই। তাই আগামীতেও এই ধরণের আয়োজন অব্যাহত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা ব্যক্ত করেন তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৬:২৮   ২০২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ