ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫


 

কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ছাগল ও উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফাইয়ুল ওয়াসীআ নাহাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিকা সরকার।

এ সময় উপজেলার চারটি ইউনিয়ন থেকে আগত প্রায় দুই শতাধিক উপকারভোগী পরিবারের মাঝে জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতি পরিবারে দুটি করে ছাগলের বাচ্চা, দুটি টিন, এবং চারটি পাকা খুঁটি বিতরণ করা হয়, যাতে তারা নিজেরাই একটি টেকসই ছাগল পালনের অবকাঠামো তৈরি করতে পারেন।

এছাড়াও প্রতিটি ছাগলের পিপিআর ভ্যাকসিন প্রয়োগ করে দেওয়া হয়, যাতে রোগবালাই প্রতিরোধের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও পশুসম্পদ রক্ষা করা যায়।

উপজেলা নির্বাহী অফিসার ফাইয়ুল ওয়াসীআ নাহাত বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারগুলো আত্মকর্মসংস্থান সৃষ্টির সুযোগ পাচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিকা সরকার বলেন, আমরা শুধু ছাগল দিয়েই থেমে যাচ্ছি না, তাদের নিয়মিত প্রশিক্ষণ, চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদান করা হবে। লক্ষ্য একটাই—প্রত্যেক পরিবার যেন অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়।

অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, আদিবাসী নেতা মি. মুকুট স্নাল ও মি. বথুয়েল কুবি , বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৯:৩৩   ১৫৭ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ