ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১২ চোরাকারবারি আটক

হাতিয়ায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১২ চোরাকারবারি আটক


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫


হাতিয়ায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১২ চোরাকারবারি আটক

নোয়াখালী: বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে নোয়াখালীর হাতিয়া বিপুল পরিমাণ অবৈধ সিমেন্ট, ইয়াবা, নগদ অর্থ ও একটি মোটরসাইকেলসহ মোট ১২ জন চোরাকারবারি আটক হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় দুটি ফিশিং বোট থেকে ৩ লাখ ৬৭ হাজার ৬৫০ টাকার ৬৪৫ বস্তা অবৈধ সিমেন্ট জব্দ এবং ১১ জন পাচারকারী আটক করা হয়।
অন্যদিকে, একই দিন রাত ১টার দিকে ভোলার সদর থানার ঘুইংগারহাট বাজার এলাকায় কোস্ট গার্ড বেইজ ভোলা অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে ৪৬ পিস ইয়াবা, নগদ ১ হাজার ৫০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২৩ হাজার টাকা।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, “অবৈধ কার্যকলাপ রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।”
হাতিয়ার অভিযান থেকে আটক ব্যক্তিরা হলেন মোঃ ইব্রাহিম, মোঃ খলিল, মোঃ হেলাল, মোঃ আব্দুল্লাহ, মোঃ লিটন, মোঃ মিরাজ, মোঃ আলমগীর, আবুল কাশেম, মোঃ ইউসুফ, আলাউদ্দিন ও মোঃ সুমন। ভোলার অভিযান থেকে আটক: মোঃ ইলিয়াস (৪৬), দৌলতখান, ভোলা।

আর/ এন

বাংলাদেশ সময়: ২২:২৫:২৬   ১৩৯ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ