ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » মোটরসাইকেল দুর্ঘটনায় হিসাব রক্ষণ কর্মকর্তার করুণ মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় হিসাব রক্ষণ কর্মকর্তার করুণ মৃত্যু


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫


মোটরসাইকেল দুর্ঘটনায় হিসাব রক্ষণ কর্মকর্তার করুণ মৃত্যু

নেত্রকোনা: কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শাহীনুর আলম আকন্দ (৪৭) জীবন হারিয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলমাকান্দা-ঠাকুরাকোণা সড়কের বামনী এলাকায় ঘটে এই হৃদয়বিদারক ঘটনা।

নিহত শাহীনুর আলম আকন্দের বাড়ি খালিয়াজুরি উপজেলার সাতগাঁও গ্রামে। তিনি সাতপাই গাইনপাড়ায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। দায়িত্বশীল, সৎ এবং শান্ত স্বভাবের এ কর্মকর্তা ২০২১ সাল থেকে কলমাকান্দা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়,সকালেই তিনি মোটরসাইকেলে করে নেত্রকোনা থেকে কর্মস্থল কলমাকান্দার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বামনী এলাকায় পৌঁছামাত্রই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ঢলে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মুর্শেদ তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে উপজেলা প্রশাসনে নেমে এসেছে শোকের ছায়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত এক শোকবার্তায় বলেন-মো. শাহীনুর আলম আকন্দের মৃত্যুতে উপজেলা প্রশাসন/পরিষদ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

এক নিবেদিতপ্রাণ সরকারি কর্মকর্তার আকস্মিক মৃত্যুতে কলমাকান্দার সর্বস্তরে শোকের স্রোত। দায়িত্ব পালন করতে গিয়েই জীবন হারালেন তিনি—হারালেন পরিবার, সহকর্মী ও পরিচিতজনদের ভালোবাসার এক মানুষ। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৮:০১   ১৬১ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ