ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

ভেড়ামারায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫


ভেড়ামারায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

কুষ্টিয়া: পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বাংলার পাট বিশ্বমাত এই প্রতিপাদ্য নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্প” এর আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ১ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। তিনি বলেন, পলিথিনের ব্যবহার পরিহার করি পাটপণ্যের বাংলাদেশ গড়ি। জিডিপিতে পাট একটি গুরুত্বপূর্ণ বহন করে। এই জন্য পাটকে সোনালী আজ বলা হয়েছে। এই সব ফসলকে বাঁচিয়ে রাখতে সরকার প্রচুর পরিমানে ভর্তুকি দিয়ে থাকে। তবে আমাদের কে আরো সচেতন হতে হবে। সরকার পণ্যে পাটজাত মোড়কে বাধ্যতামৃলক করেছে।

এ সময় উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর কুষ্টিয়া পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ, কুষ্টিয়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শওকত হোসেন ভূঁইয়া, ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, ভেড়ামারা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা নীলাম্বর বসাক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষণ অংশ নেওয়া কৃষকরা

এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের পাট ও পাটবীজ উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহার, ফলন বৃদ্ধি, মানোন্নয়ন ও বাজার সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত ১ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে স্থানীয় পাটচাষী, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৮:০২   ১৬৯ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ