ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় মুক্তিযোদ্ধাদের সমর্থন চাইলেন বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম

হাতিয়ায় মুক্তিযোদ্ধাদের সমর্থন চাইলেন বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫


হাতিয়ায় মুক্তিযোদ্ধাদের সমর্থন চাইলেন বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম

নোয়াখালী: হাতিয়ায় মুক্তিযোদ্ধাদের কাছে সমর্থন চাইলেন বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম। সোমবার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক মত বিনিময় সভায় তিনি এ সমর্থন প্রত্যাশা করেন।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের হাতিয়া উপজেলার আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাফার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো: ইয়াছিন।

এ সময় মাহবুবের রহমান শামীমের সফর সঙী ছিলেন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল, সাবেক যুগ্ম-আহবায়ক মিল্লাতুর রহিম মিল্লাত, উপজেলা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন, পৌর যুবদলের আহবায়ক মমিন উল্লাহ রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, ছাত্রদলের আহবায়ক রিয়াজ মাহমুদ সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম নোয়াখালী-৬ হাতিয়া থেকে ধানের শীষের মনোনয়ন পান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি রবিবার বিকেলে উপজেলার বুড়িরচর ইউনিয়নে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন।
সোমবার সকাল থেকে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। বিকেলে প্রচারণার অংশ হিসেবে তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে যান। সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করেন। এসময় তিনি মুক্তিযোদ্ধাদেরকে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান। মুক্তিযোদ্ধারা তার এ আহবানকে স্বাগত জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১২:১১   ১৮৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ