ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান গ্রেপ্তার

সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান গ্রেপ্তার


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫


সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান গ্রেপ্তার

পাবনা: কার্যক্রম নিষিদ্ধ পাবনার সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও দুলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহানকে গ্রেফতার করেছে সুজানগর থানা পুলিশ। দুলাই ইউনিয়নের অন্ধারকোটা গ্রামস্থ তার নিজ বাড়ীর সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, পাবনা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁনের সার্বিক দিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) সাদিক আহমদ এর তত্ত্বাবধানে ও সুজানগর থানা অফিসার ইনচার্জ মজিবর রহমানের নেতৃত্বে এস আই আবুল বাশার সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে নাশকতার পরিকল্পনা,এবং বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাতের লক্ষ্যে ক্ষতিকর ও অন্তর্ঘাতমূলক কার্য করার অভিযোগে সোমবার পৌনে ৩টা দিকে সিরাজুল ইসলাম শাহজাহানের নিজ বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য এর আগে সিরাজুল ইসলাম শাহজাহান পাবনা সদর থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার হয়ে কয়েকদিন কারাভোগের পর জামিনে মুক্তি পান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৪:২৯   ৩০৭ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ