ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পদ্মায় ডুবে যাওয়া ২ কৃষকের পরিবারের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

পদ্মায় ডুবে যাওয়া ২ কৃষকের পরিবারের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫


পদ্মায় ডুবে যাওয়া ২ কৃষকের পরিবারের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

কুষ্টিয়া: ভেড়ামারায় পদ্মায় ডুবে যাওয়া ২ কৃষকের পরিবারের পাশে দাঁড়ালেন নবাগত কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন। নিহতদের কবর জিয়ারত করলেন।
উল্লেখ্য মঙ্গলবার(১৮ ন‌ভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর ঘা‌ট এলাকায় নালা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুর র‌শিদ(৫০) ও শরাফত প্রামা‌ণিকের ছেলে মামুন(২৮)।
বৃহস্পতিবার দুপুর ২ টা ৩০ মিনিটের সময কুষ্টিয়া নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন নিহতের পরিবারের মানুষদের সাথে কথা বলে সান্তনা দেন তিনি বলেন একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু কিছু মৃত্যু কষ্টদায়ক তাদের এই অকাল মৃত্যুতে আমার বিবেকের কাছে নাড়া দিয়েছে তাই আমি আমার নৈতিকতার কাছ থেকে নিহতদের পরিবারের পাশে এসেছি। পরে নিহত পরিবারদের মাঝে কিছু খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করেন এবং নিহতদের পরিবারে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। পরে জেলা প্রশাসক নিহত রশিদ ও মামুনের কবর জিয়ারত করেন।

এসময় উপস্থিত জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা:গাজী আশিক বাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৮:০৬   ২৪১ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ