ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ত্রিশালে ক্রোকারিজের গুদামে অগ্নিকাণ্ড

ত্রিশালে ক্রোকারিজের গুদামে অগ্নিকাণ্ড


ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫


ত্রিশালে ক্রোকারিজের গুদামে অগ্নিকাণ্ড

ময়মনসিংহ: ত্রিশাল পৌরসভার ভাটিপাড়া এলাকায় বৃহস্পতিবার সকালে অগ্নিকান্ডে ক্রোকারিজ সামগ্রীর গুদাম ও বসতবাড়ির ১৩টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌরশহরের ৫নং ওয়ার্ডের ভাটিপাড়া এলাকায় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্থানীয় রুহুল আমিনের ক্রোকারিজ সামগ্রীর গুদামে আগুন লাগে। সেখানে প্লাস্টিকের নানা ধরনের সামগ্রী থাকায় তীব্রতা বেড়ে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে তাদের বসতবাড়িতেও। এতে ক্রোকারিজ গুদামের সমস্ত মালামাল ও বসতবাড়ির ১৩টি কক্ষে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
গুদামের মালিক রুহুল আমিন বলেন, আমি নিঃস্ব হয়েছে গেছি। গুদামে গত দুই দিন আগেও ২২ লাখ টাকার নতুন মালামাল রাখা হয়েছিল। আমার প্রায় কোটি টাকার মালামালসহ বসতঘরের সকল আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ লোকমান হোসেন আক্ষেপ নিয়ে ফেসবুকে লিখেন, তিলে তিলে গড়া ২০ বছরের সঞ্চয় ২০ মিনিটে পুড়ে ছাড়খার।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর রহমান বলেন, আগুনের সূত্রপাত কি ভাবে হয়েছে তা নির্ণয় করা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী, এসময় তিনি ক্ষতিগ্রস্ত গুদাম ও বসতবাড়ির মালিকদের সঙ্গে কথা বলেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৪:২১   ১৯৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ