ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » হকারকে আন্তনগর একতা ট্রেনে গলা কেটে হত্যা

হকারকে আন্তনগর একতা ট্রেনে গলা কেটে হত্যা


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫


হকারকে আন্তনগর একতা ট্রেনে গলা কেটে হত্যা

ঠাকুরগাঁও: ব্যবসায়িক দন্দ্বের জেরে আন্তনগর ট্রেনে গলা কেটে আল আমিন নামে এক পপকর্ন (ভুট্টার খৈ) বিক্রেতাকে হত্যার ঘটনা ঘটেছে। আহত হয়েছে আরো একজন। ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে ট্রেনটি পীরগঞ্জ রেল স্টেশন পৌছালে তাদের ট্রেন থেকে নামিয়ে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষনা করেন। আল আমীন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চড়বথুয়াতুলি গ্রামে। তার পিতার নাম মন্টু মিয়া।
আল আমিনের চাচাতো ভাই মাহবুবুর রহমান জানান, ট্রেনে নারিকেল ও পপকর্ন বিক্রি নিয়ে আকাশ, সুজন ও কুদরতের সাথে আলামিনের বেশ কয়েক দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার রাতে একতা ট্রেনটি দিনাজপুরের সেতাবগঞ্জ স্টেশন থেকে পীরগঞ্জ অভিমুখে ছাড়লে চলন্ত ট্রেনেই প্রতিপক্ষরা ছুরি দিয়ে আল আমিনের গলা কেটে দেয়। এ সময় মিলন নামে আরো এক হকার আহত হয়।

পীরগঞ্জ রেল স্টেশনে রক্তাক্ত অবস্থায় উভয়কে ট্রেন থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে আল আমিনকে মৃত ঘোষনা করা হয়। মিলন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বাড়িও কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চড় বথুয়াতুলি গ্রামে।
পীরগঞ্জ রেল স্টেশনের সহকারী মাষ্টার আব্দুল আজিজ জানান, স্টেশনে লোকজন গুরুতর অবস্থায় দুই ব্যক্তিকে ট্রেন থেকে নামায় এবং হাসপাতালে নিয়ে যায়। শুনেছি তারা হকার। ব্যবসায়িক দন্ডের জেরে একজনে গলা ছুরি দিয়ে কেটে দেওয়া হয়। আহত করা হয় অপরজনকে। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম আল আমিনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, খবর পেয়ে পীরগঞ্জ রেল স্টেশন এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়। ঘটনার সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাইকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তারাই ব্যবস্থা নিবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১২:২৪   ৮৪ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন
ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
উলিপুরে জলবায়ু ন্যায্যতা ও কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা
পীরগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
উলিপুরে বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন



আর্কাইভ