ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » গারো সম্প্রদায়ের নবান্ন উৎসব ‘ওয়ানগালা’ উদযাপন

গারো সম্প্রদায়ের নবান্ন উৎসব ‘ওয়ানগালা’ উদযাপন


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫


গারো সম্প্রদায়ের নবান্ন উৎসব ‘ওয়ানগালা’ উদযাপন

নেত্রকোনা: শস্য দেবতার প্রতি কৃতজ্ঞতা আর নতুন ফসলের প্রাচুর্যের আশীর্বাদ নিয়ে শেষ হয়েছে গারো সম্প্রদায়ের দুই দিনব্যাপী নবান্ন উৎসব ‘ওয়ানগালা’।
কলমাকান্দা সীমান্তবর্তী পাঁচগাঁও সেন্ট পিটার্স চার্চ সাব-প্যারিস গীর্জা মাঠে রঙিন নাচগান, প্রার্থনা, আলোচনা আর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি পরিণত হয় সমতলের এক অনন্য সমাবেশে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল থেকে শুরু হয় দিনব্যাপী ধর্মীয় আচার, ঐতিহ্যবাহী গান ও নাচের পরিবেশনা। গারো ভাষায় গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। আর দর্শকদের প্রধান আকর্ষণ ছিল নতুন ফসল উৎসর্গ এবং গারোদের পরিচিত ঐতিহ্যবাহী ‘জুম নাচ’। উৎসবস্থলে নারী-পুরুষেরা উপস্থিত হন নিজস্ব গারো পোশাকে; মাথায় কেউ রাখেন কারুকাজ করা খুতুপে পাগড়ি, কেউ বা মোরগের পালক দিয়ে বানানো অলংকার ‘দমি’। মাঠজুড়ে গড়ে ওঠে অস্থায়ী দোকান—যেখানে পাওয়া যায় হাতে বানানো গারো পোশাক, অলংকার ও ঐতিহ্যবাহী খাবার।

নেত্রকোনার বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিরপরিচালক কবি পরাগ রিছিল সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহ পিসিসি সংস্থার পরিচালক সিলভেস্টার গমেজ।

প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের কথাসাহিত্যিক উপসচিব মঈনুল হাসান, বাংলা একাডেমির কবি ও পরিচালক ড. সরকার আমিন এবং কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির আয়োজনে এবং কলমাকান্দার আলোক ও ইসিএলআরসি প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এই আয়োজনে আরও অংশ নেন একাডেমির ভারপ্রাপ্ত কালচারাল অফিসার মালা আরেং, ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মুকুট স্নাল, সুজিত মানখিন, বুলবুল মানখিন, কপোতি ঘাগ্রা প্রমুখ।

ঐতিহ্য, আচার, নৃত্য আর কৃতজ্ঞতার এই মহোৎসব আবারও প্রমাণ করল—সংস্কৃতি কেবল আনন্দ-বিনোদনই নয়, মানুষের পরিচয়, ইতিহাস এবং অস্তিত্বের রঙিন স্বাক্ষর।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৩:২০   ২৩০ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ