ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » আন্তর্জাতিক » শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ও বন্যায় ৮০ জনের বেশি নিহত

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ও বন্যায় ৮০ জনের বেশি নিহত


আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫


শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ও বন্যায় ৮০ জনের বেশি নিহত

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বর্ষণ থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ৩৪ জন। গৃহহীন হয়ে পড়েছেন হাজারো মানুষ। শুক্রবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) এ খবর জানিয়েছে। ডিটওয়া নামের এই ঘূর্ণিঝড়ের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে বন্যার পাশাপাশি ভূমিধসও হয়েছে। বহু ঘরবাড়ি কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডিএমসির তথ্যমতে, ঘূর্ণিঝড়ে ৪৪ হাজার ১৯২ পরিবারের অন্তত ১ লাখ ৪৮ হাজার ৬০৩ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৫ হাজার ২৪ পরিবারের ১৪ হাজার ৭৬৬ জন ১৯৫টি জরুরি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন।

ভয়াবহ ঘূর্ণিঝড়ে ৪২টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস এবং ২ হাজার ৮১০টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩০০ মিলিমিটারের (১১ দশমিক ৮ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে। ভোরে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এই সময় ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হয়েছে। দেশটির পূর্ব ও মধ্যাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে ভূমিধসে। এবার যে বন্যা দেখা দিয়েছে, তা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ।

ঘূর্ণিঝড় ও বন্যার কারণে মোরাগাহাকান্দা, এলাহেরা ও কুমারা এলা সেতু পানির তোড়ে ভেসে গেছে। গুরুত্বপূর্ণ এই তিন সেতু ধসে যাওয়া মাতালে, পলোন্নারুয়া, কুরুনেগালা ও উভা প্রদেশের সঙ্গে সড়ক যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব সড়ক বাণিজ্য, কৃষি ও ত্রাণবাহী যান চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উদ্ভূত পরিস্থিতিতে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে শুক্রবার এক বিশেষ এক সংবাদ সম্মেলন করেছে। এতে তিন বাহিনীর কমান্ডার, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডিএমসির মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সম্পৎ কোটুওয়েগোদা নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় সবাইকে নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

সেচ বিভাগ সতর্কতা জারি করে বলেছে, কেলানি নদীর পানি রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে। ফলে কলম্বো ও আশপাশের এলাকাতেও ভয়াবহ বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ২:৪৬:৫৯   ২২৪ বার পঠিত  | ●   ●







আন্তর্জাতিক থেকে আরও...


● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● বাণিজ্যযুদ্ধের বিরতি ১০ জানুয়ারি পর্যন্ত বাড়াল যুক্তরাষ্ট্র-চীন
● শির যুক্তরাষ্ট্র সফরে বিমানবন্দরে বিরল অভ্যর্থনা দেবেন ট্রাম্প
● কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা
● নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি



আর্কাইভ