ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » আন্তর্জাতিক » মণিপুরে আসাম রাইফেলসের চৌকিতে হামলা, ৪ জওয়ান আহত

মণিপুরে আসাম রাইফেলসের চৌকিতে হামলা, ৪ জওয়ান আহত


সাইট অ্যাডমিন
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫


মণিপুরে আসাম রাইফেলসের চৌকিতে হামলা, ৪ জওয়ান আহত

ভারতের মণিপুর রাজ্যের টেংনৌপাল জেলার মিয়ানমার সীমান্তে আসাম রাইফেলসের একটি অস্থায়ী চৌকিতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। আজ শুক্রবার ভোরে চালানো এ হামলায় আসাম রাইফেলস অন্তত চার জওয়ান আহত হয়েছেন বলে জানিয়েছে কয়েকটি সূত্র। তবে আসাম রাইফেলস তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

পুলিশের তথ্যমতে, টেংনৌপাল জেলার সাইবোল গ্রামে এ ঘটনা ঘটেছে। এটা টেংনৌপাল জেলার আসাম রাইফেলসের সদর দপ্তর থেকে ৪০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

জেলার একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, আমরা আসাম রাইফেলসের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে নিশ্চিত হতে চেষ্টা করছি। ঘটনাস্থল সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় সংযোগ ব্যবস্থা দুর্বল। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আসাম রাইফেলসের টহলদলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সাধারণ নাগরিকের কথা মাথায় রেখে সতর্কতার সঙ্গে সেনারা প্রতিরোধ গড়ে তোলেন।

জেলার একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বলেন, ‘অভিযান চলমান থাকায় আমরা বিস্তারিত তথ্য দিতে পারছি না। অভিযান শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাবে সবকিছু জানাব।’

বাংলাদেশ সময়: ৩:১৪:২৯   ৩৫৯ বার পঠিত  |







আন্তর্জাতিক থেকে আরও...


● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● বাণিজ্যযুদ্ধের বিরতি ১০ জানুয়ারি পর্যন্ত বাড়াল যুক্তরাষ্ট্র-চীন
● শির যুক্তরাষ্ট্র সফরে বিমানবন্দরে বিরল অভ্যর্থনা দেবেন ট্রাম্প
● কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা
● নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি



আর্কাইভ