ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পুকুরে ভাসছিল পা বাঁধা বৃদ্ধার মরদেহ

পুকুরে ভাসছিল পা বাঁধা বৃদ্ধার মরদেহ


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫


পুকুরে ভাসছিল পা বাঁধা বৃদ্ধার মরদেহ

কুষ্টিয়া: ভেড়ামারায় পুকুর থেকে খায়রুন নেছার নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার দুই পা ও গলায় ওড়না বাঁধা ছিল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মানিকের বাঁধ বানুতলার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খায়রুন নেছা (৮০) একই এলাকার মৃত জব্বার শেখের স্ত্রী। ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে পুকুরের মাঝখানে একটি মরদেহ ভাসতে দেখেন কয়েকজন। স্থানীয়রা মরদেহটিকে পাড়ে নিয়ে আসলে দেখা যায় খায়রুন নেছার মরদেহ। এ সময় তার গলা ও দুই পা একই ওড়না দিয়ে বাঁধা ছিল। এক চোখ রক্ত ঝরছিল। তার পায়ের স্যান্ডেল ও চলাফেরার লাঠি পুকুরের পাড়েই পড়ে ছিল। তারা আরও জানান, বৃদ্ধার তিন ছেলে ও এক মেয়ে আছে। তিনি তার মেজো ও ছোট ছেলের কাছে থাকতেন।

বৃদ্ধার মেয়ে মোছা. ফুলজান খাতুন কান্নাকণ্ঠে বলেন, আমার মায়ের একই ওড়না দিয়ে হাত ও গলা বাঁধা ছিল। তার মরদেহ পুকুরের মাঝখানে ভাসতেছিল। এটা কীভাবে সম্ভব হলো? কিছুই বুঝতে পারছি না। আমি সুষ্ঠু তদন্ত চাই।

ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম বলেন, বৃদ্ধা খায়রুন নেছার মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। তদন্ত চলছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪১:০০   ১১৭ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ