ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়া নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বয় সভা

হাতিয়া নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বয় সভা


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫


হাতিয়া নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বয় সভা

নোয়াখালী: হাতিয়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক- প্রান এর সহযোগিতায় ইউএনএফপিএ ও অ্যাকশনেইডের অর্থায়নে এই অধিপরামর্শ সভার আয়োজন করা হয়েছে।
এই সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানষি রানী , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান ,হাতিয়া প্রেসক্লাবের সভাপতি জি এম ইব্রাহিম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , উন্নয়নকর্মী, শিক্ষক, কাজি, পুরোহিত সহ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম সকল প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন - সমাজের ৭০% নারী নির্যাতিত আর্থিক ও মানসিক ভাবে। সহিংসতার প্রধান কারন শিক্ষার অভাব । তাই নারীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে ও আর্থিক ভাবে সক্ষমতা অর্জন করতে হবে। সহিংসতা দূর করতে প্রতিটি মানুষকে সহনশীল আচরন করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানষি রানী বলেন- পারিবারিক সহিংসতার স্বীকার নারীরা শারীরিকভাবে আঘাত প্রাপ্ত হলে আগে হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। যদি সে আইনগত ব্যবস্থা নিতে চায়।ডাক্তারের রিপোর্ট ব্যতিত কোন আইনগত পদক্ষেপ নিতে পারবে না।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন “বর্তমানে নারীরা কোথাও নিরাপদ নয়। স্থানীয় সালিশ বৈঠকে অনেক অভিযোগই গুরুত্ব দিয়ে দেখা হয় না। ঘরোয়া সহিংসতা হলে তা আরও আমলে নিতে চায় না। যৌতুক, ইভটিজিং, যেকোনো ধরনের সহিংসতার মুখোমুখি হলে আপনারা আমাদের কাছে আসবেন। এ ধরনের সমস্যা তদন্তের দায়িত্বে আমাদের ডেডিকেটেড ডেস্ক আছে।”
স্থানীয় পর্যায়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিক্রিয়ার জন্য একটি সমন্বিত কৌশল তৈরি করাই ছিল এই সভার মূল উদ্দেশ্য। এছাড়াও, দুর্যোগকালীন সময়ে নারীদের নিরাপত্তা, সেবা ও রেফারেল পাথওয়ে উন্নয়ন এবং প্রতিটি স্টেকহোল্ডারের প্রতিশ্রুতি ও সহযোগিতা নিশ্চিত করার ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৪:০০   ১৯২ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ